সন্ধান২৪.কম: গত ১৬ জুলাই রোববার সন্ধ্যায় সাবিনা ইয়াসমীন গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করে রাখলেন।
নিউইয়র্ক সিটির জ্যামাইকায় ম্যারি লুইস একাডেমিতে ভারতীয় উপ-মহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পীর অনবদ্য এই একক সংগীতানুষ্ঠানের আয়োজন করে ‘পিজি গ্রæপ’। মঞ্চে উঠে গান শুরুর আগে সাবিনা দেশবরেণ্য প্রয়াত ও জীবিত গীতিকার-সুরকারের নাম উল্লেখ করে তাদের প্রতি শ্রদ্ধা জানান। গীতিকার-সুরকারদের মধ্যে যারা বর্তমানে অসুস্থ আছেন তাদের আরোগ্য কামনা করেন।

সাবিনা মঞ্চে আসার আগে ‘পিজি গ্রæপের’ চেয়ারম্যান শুভ্রা দত্ত এ আয়োজন সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।
‘সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য’ গান দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন সাবিনা। এরপর একে একে গেয়ে শোনান- ‘আমি রজনীগন্ধা ফুলের মতো’, ‘ও সাথীরে যেও না কখনো দূরে’, শত জনমের স্বপ্ন তুমি আমার’, ‘তোমারই পরশে জীবন আমার’, ‘কী করে বলিগো আমি’, ‘বুকের ভেতরে রাখিবো তোমারে’, ‘অশ্রæ দিয়ে লেখা’, ‘প্রেমে পড়েছে মন’, ‘এই মন তোমাকে দিলাম’সহ প্রায় ২৪টি গান। গানের শেষে প্রবাসীদের পক্ষ থেকে এই শিল্পীর হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। এ সময় দর্শকরা দাঁড়িয়ে সাবিনা ইয়াসমীনকে শ্রদ্ধা জানান। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন আশরাফুল হাসান বুলবুল এবং হাফসা।