সন্ধান২৪.কম ঃ ২৪ সেপ্টেম্বর শনিবার নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল নাগরিক সংবর্ধনার আযোজন করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।
এই নাগরিক সংবধর্না অনুষ্ঠানে আওয়ামী লীগের বিভক্তি,দ্বন্দ্ব,কাঁদা ছোঁড়াছুড়ি আরও স্পষ্ট হয়ে উঠলো। এদিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে এষ্টোরিয়া ওয়ার্ল্ড মেনরে সমাবেশের আয়োজন করা হয়।
অপর দিকে আওয়ামী লীগের বিদ্রোহী এং কমিটিতে পদ বঞ্চিত গ্রুপ পৃথক ভাবে সমাবেশের আয়োজন করে উডসাইডের কুইন্স প্যালেসে।
কুইন্স প্যালেসের সমাবেশ থেকে সিদ্দিকুর রহমানকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতির পদ থেকে সরানোর দাবী জানানো হয়। সেই সাথে মেয়াদ উত্তীর্ণ আওয়ামী লীগের কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি ঘোষনার দাবী প্রধানমন্ত্রীর কাছে জানানো হয়। সমাবেশ স্থলে বিদ্রোহী আওয়ামী লীগের একজন শীর্ষস্থানীয় নেতা বলেন, সিদ্দিকুর রহমান আওয়ামী লীগের নেত্বত্ব দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। কারণ হিসেবে তিনি বলেন, দলের ভিতর গ্রুপিং সৃষ্টি, কর্মীদের অবমূল্যায়ন করা, একক ভাবে সিদ্ধান্ত নেয়ার জন্যই দলের করুণ অবস্থার সৃষ্টি হয়েছে। এছাড়াও সিদ্দিকুর রহমানের দল চালোনের যে দক্ষতার দরকার তা নেই।

এষ্টোরিয়া ওয়ার্ল্ড মেনরে সমাবেশে
কুইন্স প্যালেসে মোহাম্মদ আলী সিদ্দিকী বলেন, ড.সিদ্দিকুর রহমান দলের চেয়ে নিজের স্বার্থকে বেশী প্রাধান্য দেন । কর্মীদের মধ্যে বিভেদ আর ভয় সৃষ্টি করতে চায় । এছাড়াও সিদ্দিকুর রহমান ঘনঘন দেশে যাওয়ার কারণেও দল মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।
আর ওয়ার্ল্ড মেনরে সমাবেশে প্রধানমন্ত্রীকে স্বাগত ও শুভেচ্ছা জানানো হয়। এখানে আওয়ামী লীগের একজন নেতাকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কমিটি নতুন করে গঠনের প্রয়োজন আছে কি না জানতে চাওয়া হয়। এর উত্তরে সন্ধান২৪.কমের প্রতিনিধিকে তিনি বলেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কমিটি গঠনের ব্যাপারে আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই শেষ কথা। তবে দলকে নেত্বত্ব দিতে ড. সিদ্দিকুর রহমানের বিকল্প এখনও যুক্তরাষ্ট্রে সৃষ্টি হয় নাই।
উভয় সমাবেশে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশ গ্রহন করেন। এষ্টোরিয়া ওয়ার্ল্ড মেনরে আওয়ামী লীগ নেতা কর্মীদের মধ্যে উপস্থিত নিজাম চৌধুরী, ছিলেন আব্দুস ছালাম, মহিউদ্দিন দেওয়ান, আব্দুল হাসিব মামুন, হাজী এনাম, নুরুল আমিন বাবু, হিন্দাল কবির বাপ্পা, নুরুজ্জামান সরদার, ফরিদা ইয়াসমিন, কাজী আজিজুল হক খোকন, জাকারিয়া চৌধুরী,সুবল দেবনাথ. সাখাওয়াত বিশ্বাস,আইরীন পারভিন, শাহানার রহমান.গনেশ কির্তনীয়া, জাহাঙ্গীর আলম, জেড আলম জয়.কিবরিয়া প্রমূখ।
অন্যদিকে কুইন্স প্যালেসের সমাবেশে উপস্থিত ছিলেন. ড, প্রদীপ রঞ্চন কর, ডা. মাসুদুল হাসান, শরাফ সরকার, মোহাম্মদ আলী সিদ্দিকী,চন্দন দত্ত, আব্দুর রহিম বাদশা,ফরিদ আলম, মিসবাহ আহম্মেদ,মনসুর আলী,এম এ বাতিন, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, শিবলী সাদিক শিবলী, বসারত আলী,দরুদ মিয়া রনেল,সাদেকুল বদরুজ্জামান পান্না প্রমূখ।
যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া ভার্চুয়াল সংবর্ধনা অনুষ্ঠানে সরকার ও বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারের যোগ্য জবাব দিতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, ‘আমাদের বিরুদ্ধে চালানো অপপ্রচারের তাৎক্ষণিক উপযুক্ত জবাব দিন। ’ আওয়ামী লীগ সরকারের আমলে দেশের অভূতপূর্ব উন্নয়নের বাস্তব চিত্র তুলে ধরতে এবং বিশ্বে বাংলাদেশ যে মর্যাদা ও সম্মান অর্জন করেছে তা ধরে রেখে মাথা উঁচু করে বিশ্বব্যাপী চলার আহ্বান জানান তিনি।