Sunday, February 8, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home নিউ ইয়র্ক

নিউইয়র্ক মহানগর আ.লীগ ‘ছেলেমী’ করে অন্যায় করেছে, তাদের শাস্তি পেতে হবে: সিদ্দিকুর রহমান

September 11, 2023
in নিউ ইয়র্ক, রাজনীতি
Reading Time: 1 min read
0
0

আ. লীগের সংবাদ সম্মেলন

0
SHARES
177
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম: এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেবো আমরা, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ একাংশের এমন ঘোষনা দেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ড. সিদ্দিকুর রহমান।
গত ৩১ আগষ্ট মহানগর আওয়ামী লীগ সংবাদ সম্মেলন করে জানায়, তারাই এবার নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সবংর্ধনা দেবে।
মহানগর আওয়ামী লীগের (রফিক-ইমদাদ) এই ঘোষনায় প্রতিবাদ জানিয়ে, গত ৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সংবাদ সম্মেলন করে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, মহানগর আওয়ামী লীগকে আক্রমণ ও তীব্র সমালোচনা করে সংবাদ সম্মেলনে প্রায় পুরো সময় ব্যয় করেন।


সংবাদ সম্মেলনে সিদ্দিকুর রহমান মহানগর আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্য করে বলেন, তারা আমাদের না জানিয়ে,আমাদের পরামর্শ না দিয়ে একক ভাবে প্রধানমন্ত্রীর সংবধর্না দেয়ার ঘোষনা দিয়ে দলের গঠনতন্ত্র বিরোধী কাজ করেছে। এসময় তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, আমার আকাশ থেকে নেমে আসি নাই, মহানগর আওয়ামী লীগ কমিটিকে আমি স্বাক্ষর করে অনুমোদন দিয়েছি। তাই গায়ের জোরে এককভাবে এ রকম সিদ্ধান্ত নিলে পরিনাম ভালো হবে না।
সংবাদ সম্মেলনে সিদ্দিকুর রহমান উত্তেজিত ও ক্ষুব্ধ হয়ে বলেন, মহানগর আওয়ামী লীগ গঠনতন্ত্র বিরোধী সিদ্ধান্ত নিয়ে ছেলেমী করেছে। এটা মেনে নেয়া যায় না। প্রধানমন্ত্রী দেশে ফিরে গেলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।
ড. সিদ্দিকুর রহমান বলেন, প্রায় আড়াই মাস আগে সংবধর্নার জন্য আমি হোটেল ভাড়া নিয়েছি। আমাদের নেত্রীকে সুুন্দর-সুশৃঙ্খল ভাবে সংবধর্না দেয়ার জন্য মহানগর আওয়ামী লীগে কোন লোকবল বা সাংগঠনিক দক্ষতা নাই। তাই আমাদের নেত্রী, আমাদের অভিভাবক শেখ হাসিনা নিউইয়র্কে আসলে, তার পরামর্শ অনুযায়ীই সংবধর্না দেয়ার সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি নাম না নিয়ে, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির আব্দুস ছোবহান গোলাপকে ইংগিত করে বলেন, তিনি ভার্চুয়াল কন্সফারেন্সের মাধ্যমে মহানগর আওয়ামী লীগকে সংবধর্নার দায়িত্ব দিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে বিতর্কিত করার চেষ্টা করছেন। গোলাপ এটি না করলেও পারতেন বলে তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর প্রবাসী নাগরিক সংবর্ধনা প্রতিবারই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে আয়োজন করা হয়।

মহানগর আওয়ামী লীগের (জাকারিয়া-সুব্রত) সংবাদ সম্মেলন


আব্দুস ছোবহান গোলাপ এর আগেও কৌশলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভিতর বিভেদ সৃষ্টি করে আওয়ামী লীগকে মঞ্চের বাহিরে রেখে, প্রধানমন্ত্রীকে সংবধর্না দেয়া হয়েছে। আব্দুর ছোবহান গোলাপা এবারও কি দলের ভিতর বিভেদ সৃষ্টি করার পরিকল্পনা করছে ? সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে,তিনি কোন উত্তর দেন নাই।
৯ সেপ্টেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন,মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, শামস উদ্দিন আজাদ,আব্দুস ছামাদ আজাদ, মহিউদ্দিন দেওয়ান, হাজী এনাম, জাকারিয়া চৌধুরী প্রমূখ।

মহানগর আওয়ামী লীগের ( রফিক -ইমদাদ) সংবাদ সম্মেলন


যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সংবাদ সম্মেলনের আগে একই স্থানে মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত তালুকদার (জাকারিয়া-সুব্রত) নেতৃত্ব এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।
এদিকে নবান্ন রেষ্টুরেন্টে যখন দুটি সংবাদ সম্মেলন চলছিল,তখন নবান্ন রেষ্টুরেন্টের সামনে মহানগর আওয়ামী লীগের অপর অংশের সভাপতি রফিকুর রহমান রফিক এবং সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরীর নেতৃত্বে শান্তি সমাবেশ চলছিল।

Continue Reading

Related Posts

নিউ ইয়র্ক

শনি ও রোববার  নিউইয়র্কে  ধেয়ে আসছে ভয়ংকর ‘বম্ব সাইক্লোন’

January 30, 2026
5
নিউ ইয়র্ক

ভায়োলেশনে একের পর এক বন্ধ হচ্ছে নিউইয়র্কের বাংলাদেশী হোটেল

January 27, 2026
6

Sanjibon Sarker
Editor in Chief/ President

 

Weekly Sandhan Inc.
Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
Contact: +1 646 897 9262
Email: weeklysandhan@gmail.com,
www.sandhan24.com

Bimal Sarkar
Executive Editor
Contact: +1 512-576-2944

Quick Link

  • সম্পাদক
  • গ্যালারি

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

No Result
View All Result
  • Home
  • Login

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version