Tuesday, February 10, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home নিউ ইয়র্ক

নিউইয়র্ক সিটিতে ২১ ফেব্রুয়ারি ‘মাতৃভাষা দিবস’ ঘোষণা

February 18, 2023
in নিউ ইয়র্ক
Reading Time: 1 min read
0
0
0
SHARES
28
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কমঃ বাংলাদেশের মহান শহীদ দিবস ২১ ফেব্রুয়ারিকে ‘মাতৃভাষা দিবস’ হিসাবে ঘোষণা দিয়েছে নিউইয়র্ক সিটি কাউন্সিল ।জাতিসংঘে ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ ঘোষণা করলেও নিউইয়র্ক সিটি কাউন্সিলে স্বীকৃতি মিললো এই প্রথম।

১৬ ফেব্রুয়ারি  বৃহস্পতিবার নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত ব্রঙ্কসের পার্কচেস্টার এলাকা থেকে নির্বাচিত সিটি কাউন্সিল মেম্বার আমান্দা ফারিয়াস উত্থাপিত একটি রেজ্যুলেশন গৃহীত হয়েছে।  

রেজ্যুলেশনটি স্পন্সর করে সিটি কাউন্সিলের কমিটি অন কালচারাল অ্যাফেয়ার্স, লাইব্রেরিজ এন্ড ইন্টারন্যাশনাল ইন্টারগ্রুপ রিলেশন্স। এই রেজ্যুলেশনের কো-স্পন্সর ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত সিটি কাউন্সিল মেম্বার শাহানা হানিফ।

রেজ্যুলেশনে বলা হয়, ২১ ফেব্রুয়ারি নিউইয়র্ক সিটিতে মাতৃভাষা দিবস হিসাবে পালিত হবে। এই ঘোষণা দেয়ার কারণ বাংলাদেশি কমিউনিটির কাছে বাংলা ভাষার প্রতি যে গুরুত্ব তাকে সম্মান প্রদর্শন করা। সেই সঙ্গে নিউইয়র্ক সিটিতে যে কালচারাল ডাইভারসিটি বা সাংস্কৃতিক বৈচিত্র্য রয়েছে তাকে তুলে ধরা।

এই বহুজাতিক এই সিটির বর্ণিল বৈশিষ্ট অটুট রাখতে আমান্দা ফারিয়াস বলেন, ‘এই বিজয়কে উদযাপনের জন্যে আমার নির্বাচনী এলাকা ব্রঙ্কসের পার্কচেস্টার ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় ‘মাতৃভাষা দিবস’-এর র‌্যালি হবে। আমি সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি।’

জ্যাকসন হাইটস থেকে নির্বাচিত সিটি কাউন্সিল মেম্বার শেখর কৃষ্ণান রেজুলুশন উত্থাপনকারী কাউন্সিল মেম্বার আমান্দা ফারিয়াসের প্রতি সমর্থন জানিয়ে বলেন, বাংলাদেশের জনগণ তাদের মাতৃভাষার স্বীকৃতি পাওয়ার লক্ষ্যে লড়াই করেছে। আমরা তাদের সেই লড়াইকে সম্মান জানাই। তাদের সংস্কৃতি ও ভাষাকে সম্মান জানাই। আমরা চাই সব ভাষা ও সংস্কৃতি স্বমহিমায় বেঁচে থাকুক নিউইয়র্ক সিটিতে।

তিনি আরো বলেন, কুইন্স হচ্ছে পৃথিবীর সবচেয়ে ডাইভারস এথনিক জনগোষ্ঠীর আবাস এলাকা। কুইন্সে সবচেয়ে বেশি ভাষার মানুষও বাস করে। কুইন্স হচ্ছে আমাদের ফিউচার। বাংলা ভাষা আমার খুব প্রিয়। আমার প্রিয় একটি কবিতা হলো যদি ‘তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলোরে।’ তিনি কাউন্সিল মেম্বার আমান্দা ফারিয়াসের রেজুলুশন ২১ ফেব্রুয়ারিকে সম্মান জানিয়ে ঐদিন নিউইয়র্ক সিটিতে মাতৃভাষা দিবস ঘোষণার প্রতি পূর্ণ সমর্থন জানান। শেখর কৃষ্ণান যখন বক্তব্য রাখছিলেন তখন তার সামনে বাংলাদেশের একটি পতাকা রাখা ছিল।

রেজুলুশনটি গৃহীত হবার পর নিউইয়র্ক সিটির কাউন্সিল মেম্বার শাহানা হানিফ বলেন,প্রথম বাংলাদেশি সিটি কাউন্সিল মেম্বার হিসেবে আমি অভিভূত, উৎফুল্ল এবং আনন্দিত বাঙালির মাতৃভাষা দিবসকে শ্রদ্ধাভরে উদযাপনের রেজ্যুলেশনটি গৃহীত হওয়ায়।

Continue Reading

Related Posts

নিউ ইয়র্ক

শনি ও রোববার  নিউইয়র্কে  ধেয়ে আসছে ভয়ংকর ‘বম্ব সাইক্লোন’

January 30, 2026
5
নিউ ইয়র্ক

ভায়োলেশনে একের পর এক বন্ধ হচ্ছে নিউইয়র্কের বাংলাদেশী হোটেল

January 27, 2026
6

Sanjibon Sarker
Editor in Chief/ President

 

Weekly Sandhan Inc.
Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
Contact: +1 646 897 9262
Email: weeklysandhan@gmail.com,
www.sandhan24.com

Bimal Sarkar
Executive Editor
Contact: +1 512-576-2944

Quick Link

  • সম্পাদক
  • গ্যালারি

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

No Result
View All Result
  • Home
  • Login

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version