সন্ধান২৪.কমঃ ২ মে উৎসব ও মিষ্টি বিতরণের পরিকল্পনা থাকলেও তা করা হলো না নিউইয়র্কের বাংলাদেশী সংগঠন ‘হিন্দু কোয়ালিশ’র । তাদের উৎসব করার সব আশা, স্বপ্ন ও পরিকল্পনা ভেস্তে গেল। বিজেপির শোচনীয় পরাজয়ে হিন্দু কোয়ালিশনের নেতারা তাই শোকের সাগরে ভাসছে । শুধু হিন্দু কোয়ালিশনের নেতারাদেরই আশা ভঙ্গ হয় নাই, নিউইর্য়কে বাংলাদেশের বসবাস করা সংখ্যালঘুদের উপরও নেমে এসেছে শোকের ছায়া।

শুধু হিন্দু কোয়ালিশন না, নিউইর্য়কে বাংলাদেশের বসবাস করা সংখ্যালঘুরা নিশ্চিত ছিল বিজেপির জয় নিয়ে। তাদের অনেক আশা ছিল পশ্চীমবঙ্গের বিধান সভার নিবাচর্নে এ বার ক্ষমতায় আসবে বিজেপি। কি সেই কাঙ্খিত ফল না পাওয়ায় তারাও আশাহত হয়েছেন। অনেক হিসেব নিকেশ, অনেক পরিকল্পনা করা সত্বেও কাঙ্খিত ফলের কাছাকাছিও যেতে পারেনি পদ্মের ফল।
বিজেপি জিতলে জ্যাকসন হাইটসে নিউইয়র্কের বাংলাদেশী সংগঠন ‘হিন্দু কোয়ালিশ ‘ ২রা মে উৎসব ও মিষ্টি বিতরণ করবে-এমন একটি ঘোষনা দেয়া হয়েছিল শিতাংশু গুহর ফেসবুক ওয়ালে।
ফেসবুকে নিজের ওয়ালে শিতাংশু গুহ লিখেছেন-




নিউইর্য়কে প্রবাসী সংখ্যালঘুদের স্বপ্ন ছিল বিজেপি ২০০টির বেশী আসনে জয়লাভ করে বাংলায় সরকার গঠন করবে। কিন্ত সব হিসেব-নিকেষ আস্তাকুঁড়ে নিক্ষেপ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃমমূল ২১৪ টি আসন জিতে নিয়ে ৩য় বারের মত সরকার গঠন করতে যাচ্ছে। অন্যদিকে নরেন্দ্র মোদি, আমিত শাহ, রাজনাথ, জেপি নাড্ডা, যোগি আদিত্যনাথ,বিপ্লব দেব, স্মৃতি ইরানীর মত তাবৎ স্টার বাংলায় এসেও মমতাকে রুখতে পারলেন না। বিজেপি পেয়েছে ৭৬টি আসন।


