নিউইর্য়কে দোল উৎসব,মাস্ক গায়েব, করোনা সংক্রমণের আশঙ্কা

প্রতীকী ছবি

সন্ধান২৪.কমঃ নিউইর্য়কে কোথাও  করোনার বিধি-নিষেধ মানা হচেছ ! মাস্কের কী সত্যিই কোনও প্রয়োজনীয়তা রয়েছে ! নিউইর্য়কের বিভিন্ন মন্দীরে আয়োজিত  শ্রীশ্রী গৌর-পূণিমা ও দোল উৎসবের দৃশ্য এই প্রশ্নগুলি তুলে দিচ্ছে। ভিড়ের মধ্যে দোল উৎসবে মাতোয়ারা হয়ে উঠেছিল মানুষ। সামজিক দূরত্ববিধি তো দূরে থাক মুখে নেই মাস্কও।

নিউইর্য়কে  যখন করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তখন দোল উৎসবের এই বেপরোয়া পরিবেশ কমিউনিটিতে ডেকে আনতে পারে আরও বড় কোনও বিপদ, এমনটি  মনে করছেন অভিজ্ঞ মহল। তবে বেশে কয়েক স্থানে স্বাস্থ্য বিধি মেনে দোল উৎসবের আয়োজন করা হয়।

২৭ মার্চ  শনিবার ও ২৮ মার্চ রোববার নিউইর্য়কে  বিভিন্ন মন্দীরে হোলি উৎসব হয়ে গেল। কিন্ত এই উৎসবে মাস্ক ব্যবহার করা হচ্ছে না কেন ? এ প্রশ্নের উত্তরে সংশ্লিষ্ট সংগঠনের একজন বলেন , পর্যাপ্ত মাস্ক এবং স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু বাস্তবে দেখা যায়, মাস্ক না পরে চলছে দোলখেলা। গানের সঙ্গে তাল মিলিয়ে চলছে নাচও। মাস্ক নেই প্রায় কারওর মুখে। সামাজিক দূরত্ব সেখানে না মেনে উপহাস করা হয়েছে ।

প্রতীকী ছবি

”সম্পূর্ন সাস্থ্যবিধি মেনে  মন্দিরে ভগবান শ্রী চৈতন্য দেবের আবির্ভাব তিথি দোল -পূর্ণিমা তথা হোলি উৎসব পালন করতে যাচ্ছি। সকল ভক্তবৃন্দ কে যথাসময়ে মন্দিরে উপস্হিত হয়ে ভগবানের চরনে আবির প্রদান করার জন্য বিনম্র অনুরোধ জানাচ্ছি।” এধরণের সর্তক করে আমন্ত্রণ জানালেও মন্দীরে সে সব নিয়ম-কানুন মানা হয় নাই।

উদ্যোক্তাদের পক্ষ থেকে অন্য একজন জানান, ‘ আমরা প্রতিবছর ঘটা করে দোল উৎসব করি। করোনার কারণে গত বছর সীমিত আকারে করা হয়। কিন্তু এই বছর ভক্তদের অনুরোধে করোনা বিধি মেনে অল্প সংখক মানুষজনদের নিয়ে  উৎসব পালন করছি।’ কিন্তু এই ‘অল্প সংখ্যক’ -কের মধ্যে অনেকের  মুখেই ছিল না মাস্ক। এই প্রসঙ্গে অবশ্য কিছু জানানি উদ্যোক্তারা। একদিকে যখন দেশজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা, তখন এই অসেচনতার বড় মাশুল দিতে হতে পারে, মনে করছে অভিজ্ঞমহলের একাংশ।

বিশেষজ্ঞদের কথায়, দৈনিক এই সংক্রমণ  অন্যান্য রাজ্যের তুলনায় নিউইর্য়কে বেশী বলে  চিন্তার যথেষ্ট কারণ রয়েছে। কারণ এইভাবে বাড়ছে সক্রিয় আক্রান্তের সংখ্যা এবং আক্রান্তদের সংস্পর্শে আরও অনেকের সংক্রামিত হওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায়না। দোলের দিন যে বেপরোয়া চিত্র অধিকাংশক্ষেত্রে দেখা গিয়েছে, তার ভয়াবহ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

এ ব্যাপারে নিউইর্য়কের একজন সনাতন ধর্মের সংগঠনক বলেন,  দোল উৎসব উপলক্ষে কোনও জমায়েত  না করা সব চেয়ে ভাল সিদ্ধান্ত ছিল । সবাইকে নিয়ে  মন্দিরে বা কোন পার্টি  হলে না করে দোল পরিবারের মধ্যেই নির্দিষ্ট নিয়ম মেনে খেলা উচিত ছিল। শারীরিক দূরত্ব বজায় রেখে দোল খেলার আয়োজন করলে ভালো হতো । পাশাপাশি ভিড় এড়ানোর ব্যবস্থা নেয়া উচিত ছিল।

 

 

Exit mobile version