Monday, February 9, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home নিউ ইয়র্ক

নিউইয়র্কে একদিনে ২৩ গোলাগুলি,নিহত ৪, ৪১জন গুলিবিদ্ধ,

July 6, 2020
in নিউ ইয়র্ক
Reading Time: 1 min read
0
0
0
SHARES
8
VIEWS
Share on Facebook

 সন্ধান২৪.কম ডেস্ক:  নিউইয়র্কে সহিংস ঘটনা দিন দিন বেড়ে চলেছে।  সেই সঙ্গে ভেঙে পড়ছে আইনশৃঙ্খলা পরিস্থিতিও। ৪ জুলাই মধ্যরাত থেকে পরদিন সকাল নয়টা পর্যন্ত নগরীতে ২৩টি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত ও ৪১ জন গুলিবিদ্ধ হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। নিউইয়র্ক সিটিজুড়ে রাতারাতি ঘটে যাওয়া এই সহিংস ঘটনা তদন্তে পুলিশ তল্লাশি শুরু করেছে।

AMP

এ ছাড়া ৪ জুন ভোরে এনওয়াইপিডির গাড়ি লক্ষ্য করে উইন্ডশিল্ডে গুলি করা হয়। সে সময় গাড়িতে একজন নারী ও একজন পুরুষ পুলিশ অফিসার ছিলেন। ব্রঙ্কসের মট হ্যাভেনের ২৫৭ আলেকজান্ডার অ্যাভিনিউয়ে এ ঘটনা ঘটে। এনওয়াইপিডি বিভাগের চিফ অব ডিপার্টমেন্ট টেরেন্স মনোহান এক টুইট বার্তায় বলেন, গাড়িতে থাকা পুলিশের দুই কর্মকর্তাই আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। কর্মকর্তাদের টার্গেট করে এ ঘটনা ঘটানো হয়েছে কিনা তা এখনো অস্পষ্ট। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

নগরীতে সহিংসতা ৫ জুলাই মধ্যরাত থেকে সকালে পর্যন্ত অব্যাহত ছিল। এসব ঘটনায় মাউন্ট সিনাই সেন্ট লুক হাসপাতালে ২৩ বছর বয়সী একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ বলছে, পিঠে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ব্রুকলিনের সাটার অ্যাভিনিউয়ে ৪০ বছর বয়সী এক লোক বুকে গুলিবিদ্ধ হয়েছেন। একই সময়ে ইস্ট ফ্ল্যাটবুশে দুই তরুণও গুলিবিদ্ধ হয়। এ ছাড়া গুলিবিদ্ধ ১৯ বছর বয়সী কিশোরীকে হাসপাতালে মৃত ঘোষণা করা হয়। ইস্ট নিউইয়র্কের অ্যাটকিনস অ্যাভিনিউয়ে গুলিবিদ্ধ ২০ বছর বয়সী এক ব্যক্তিকে ব্রুকডেল হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়। হারলেমে ৫ জুলাই সকালে ছয়জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ছয়জনকেই হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে, ৫ জুলাই সকালে ম্যানহাটনের ইনউড বিভাগে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এসব সহিংসতার ঘটনায় কুইন্সে একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর দিকে রুজভেল্ট অ্যাভিনিউ এবং ৫২ স্ট্রিট সাবওয়ে স্টেশনে ছুরিকাঘাতের ঘটনায় আরও একজনকে আটক করা হয়েছে।

গত ২৫ মে মেনিয়াপোলিসে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড নিহত হন। এর প্রতিবাদে আমেরিকায় নাগরিক আন্দোলন ছড়িয়ে পড়ে। এ অবস্থায় পুলিশ প্রশাসনের প্রতি নাগরিকের বিশ্বাস ও পুলিশ কর্মকর্তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। নিউইয়র্কে এ আন্দোলনের সুযোগে ব্যাপক লুটতরাজ হয়েছে। বিপুলসংখ্যক পুলিশ আহত হওয়ার ঘটনা ঘটেছে। নিউইয়র্ক রাজ্য ও নগরী পুলিশ সংস্কারে উদ্যোগ গ্রহণ করে। নিউইয়র্কের অনেক পুলিশ স্বেচ্ছায় অবসরে যাওয়ার জন্য আবেদন করেছেন। জর্জ ফ্লয়েড হত্যার পর থেকে গত ২৩ জুন পর্যন্ত ২৭২ জন এনওয়াইপিডির কর্মকর্তা ইতিমধ্যে অবসরে যাওয়ার আবেদন জানিয়েছেন।

নিউইয়র্ক শহরে ফোর্থ জুলাই উইকএন্ডে রবিবার ভয়াবহ গোলাগুলিতে পাঁচজন নিহত, দুজন আহত হয়েছেন। নিউইয়র্কের সাম্প্রতিক ধারাবাহিক গোলাগুলির সর্বশেষ এই ঘটনায় আহতদের মধ্যে ১৫ বছরের এক কিশোরও রয়েছে। পুলিশ জানিয়েছে ৫ জুলাই রবিবার সন্ধ্যা ৬;৪৫ মিনিটে ১৫ বছরের কিশোর বুকে গুলিবিদ্ধ হয় ম্যানহাটানের ম্যাডিসন এভিন্যু ও ইস্ট ১১০ স্ট্রীটে।
এর এক ঘন্টা আগে তিন ঘন্টার ব্যবধানে ব্রুকলীন ও ব্রঙ্কসে দুটি ভয়াবহ গোলাগুলির ঘটনার কথা জানায় পুলিশ। ৫:৪৭ ব্রুকলীনের ক্রিস্টোফার এভিন্যুতে ২১ বছর বয়সী এক যুবক বুকে গুলিবিদ্ধ হয়। তাকে ব্রুকডেল হাসপাতালে নেয়া হলেও বাঁচানো যায়নি।

৫:৫০ মিনিটে ব্রঙ্কসের শেরিডান এভিন্যুর ১৭০ স্ট্রীটে ২৯ বছর বয়সী যুবকও বুকেগুলিবদ্ধ হলে তাকে ব্রঙ্কস লেবানন হাসপাতালে নেয়া হয় এবং সেখানে সে মারা যায়।
রবিবার রাতে ব্রঙ্কসে ২২ ও ২৭ বছর বয়সী দুজন গুলিতে মারা যায় এবং তৃতীয় ব্যক্তি আহত হয়ে। রাত ৮টায় ব্রঙ্কসের ১৭১ স্ট্রীট ও কলেজ এভিন্যুর একটি বাড়ীতে সংগঠিত এই ঘটনায় আহত ২৯ বছর বযসী ব্যক্তিকে লিঙ্কন হাসপাতে ভর্তি করা হলে সে সুস্থ্য হয়ে উঠে। আরেকজন গুলিবিদ্ধ হয়ে মারা যান স্ট্যাটেন আইল্যান্ডে। এখানে ৪৫ বছর বয়সী ব্যক্তিটিকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় পায় পুলিশ। আর দুপুরে আরেকটি গোলাগুলির ঘটনায় পুলিশ ম্যানহাটানের ইস্ট ৯৯ স্ট্রীটের ওয়াশিংটন হাউজের অস্ট্রম তলায় হলওয়েতে একাধিকবার গুলিবিদ্ধ একজন নীচে নেমে এসে পাশের মেট্রোপলিটান হাসপাতালে ভর্তি হয়। কিন্তু ঘটনা সম্পর্কে সে বিস্তারিত পুলিশকে জানাতে অস্বীকৃতি করে।

Continue Reading

Related Posts

নিউ ইয়র্ক

শনি ও রোববার  নিউইয়র্কে  ধেয়ে আসছে ভয়ংকর ‘বম্ব সাইক্লোন’

January 30, 2026
5
নিউ ইয়র্ক

ভায়োলেশনে একের পর এক বন্ধ হচ্ছে নিউইয়র্কের বাংলাদেশী হোটেল

January 27, 2026
6

Sanjibon Sarker
Editor in Chief/ President

 

Weekly Sandhan Inc.
Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
Contact: +1 646 897 9262
Email: weeklysandhan@gmail.com,
www.sandhan24.com

Bimal Sarkar
Executive Editor
Contact: +1 512-576-2944

Quick Link

  • সম্পাদক
  • গ্যালারি

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

No Result
View All Result
  • Home
  • Login

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version