সন্ধান২৪.কম : গত ৩ অক্টোবর রোববার পথমেলার আয়োজন করেছিল প্রবাসের অন্যতম বড় আঞ্চলিক সংগঠন চিটাগাং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইন্ক। ‘চট্টলা পথমেলা’ নামে এটি ছিল তাদের ষষ্ঠ আয়োজন।

চট্টলা পথমেলায় নানা রকমের পণ্য কেনার পাশাপাশি বিভিন্ন স্টলে ছিল চটপটি, ফুচকা, মুড়ি-মুড়কি, হাওয়াই মিঠাই, শন-পাপড়ি, আইসক্রিমসহ বিভিন্ন খাবার। আর বিশেষ আকর্ষণ ছিল র্যাফেল ড্র। আর এতে প্রথম পুরস্কার ছিল গাড়ি।
দুপুরে যৌথভাবে পথমেলার উদ্বোধন করেন চট্টগ্রাম সমিতির ট্রাস্টি বোর্ডের সাবেক কো-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান সিরাজী এবং সামশুল আলম চৌধুরী। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিংস কাউন্টির ড্রিস্ট্রিক্ট অ্যাটর্নি এরিক গঞ্জালেস, চট্টগ্রাম সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আবদুর রহিম, সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের মানিক, প্রধান নির্বাচন কমিশনার শাহজাহান মাহমুদ, সাবেক সভাপতি সিপিএ সরোয়ার জামান, মেহবুবুর রহমান বাদল, আকবর আলী, মুজিবুর রহমান, জয়নাল আবেদিন, আবদুর রব মিয়া, কাজী আশরাফ হোসেন নয়ন, রুহুল আমিন সিদ্দিকী, রহুল আমিন হোসেন প্রমুখ।
সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন রোকসানা মির্জা, কৃষ্ণা তিথি, চন্দন চৌধুরী, রাজিব ভট্টাচার্য, নীপা জামান, মরিয়ম মারিয়া, জলি দাশ, জহির টিপু, ইফফাত জাহান, ইসমত জাহান, ফোরকান আলী, খায়রুল বাশার এবং মাটি ব্যান্ড। মেলার মূলপর্ব উপস্খাপনা করেন প্রবাসের জনপ্রিয় উপস্থাপক ও সাংবাদিক আশরাফুল হাসান বুলবুল।
চট্টগ্রাম সমিতির কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন বর্তমান সভাপতি মোহাম্মদ আহসান হাবিব, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোক্তাদির বিল্লাহ, মেলার আহ্বায়ক মো. সুমন উদ্দিন, প্রধান সমন্বয়কারী মো. শফিউল আজম সিকদার, সদস্য সচিব আশরাফ আলী খান লিটন, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন ভূঁইয়া ও কাজী রেজাউল করিম বাবু প্রমূখ।
কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য মেলা মঞ্চে বিশিষ্টজনদের সম্মানিত করা হয়। তাদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক।