সন্ধান২৪.কমঃ নিউইয়র্কের জ্যাকসন হাইটসে দিন দুপুরে ২০/২২ বছরের এক দুষ্কৃতী ফ্লিমি স্টাইলে বাংলাদেশীর গাড়ী ছিনতাই করেছে ।
আজ ১২ জুন স্থানীয় সময় বিকেলে জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রীট ও ব্রডওয়ের কর্নারে স্টারলিং ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। এ সংবাদ লেখা পর্যন্ত পুলিশ ছিনতাইকারীকে গ্রেফতার করতে পারেনি ।

গাড়ীর মালিক মো: ইসলাম জানান, গাড়ী চালু রেখে তিনি গাড়ির পাশেই জায়রো কিনতে যান । এর মধ্যে ওঁৎ পেতে থাকা ছিনতাইকারী DXL 8635 Toyota Camry গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে। গাডির মালিক বিষয়টি টের পেয়ে দৌড়ে গিয়ে জানালা দিয়ে ছিনতাইকারীর শার্টের কলার ধরে চিৎকার করতে থাকেন । সাথে সাথে ৯১১ কল করলে পুলিশ আসার আগেই ছিনতাইকারী গাড়ী নিয়ে পালিয়ে যায় ।
পুলিশ জানিয়েছেন, তাঁরা ট্যাকিং করে ছিনতাইকারীকে ধরার চেষ্টা করছে । এর আগেও জ্যাকসন হাইটসে এরকম একাধিক ঘটনা ঘটেছে বলে পুলিশ জানায়।
জামাইকার বসবাসকারী ইসলামের গ্রামের বাড়ী পিরোজপুরে ।


