সন্ধান২৪.কমঃ তিথি ও বিধি অনুযায়ী নিউইয়র্কে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় আগামী ১ থেকে ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নিউইয়র্কে মন্দিরে মন্দিরে চলছে ব্যাপক প্রস্ততি। ইতোমধ্যে সনাতন ধর্মের বিভিন্ন সংগঠন পোস্টার, লিফলেট ও বিজ্ঞাপন দিয়ে প্রচারণা শুরু করে দিয়েছে।
জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজার উন্মুক্ত মাঠে বাংগালী ক্লাবের আয়োজনে এবার প্রথম পূজা হতে যাচ্ছে। শারদীয় দুর্গাপূজার আরও একমাসের অধিক সময় বাকি থাকলেও ইতিমধ্যে এই পূজাকে কেন্দ্র করে নিউইয়র্কের সনাতন কমিউনিটিতে ব্যাপক সাড়া পড়েছে।
এছাড়াও যেসব মন্দিরে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে সেগুলো হলো- জ্যাকসন হাইটসের ওঁম শক্তি, জ্যামাইকার মহামায়া,উড সাইডের দিব্যধাম, জ্যামাইকার ১৫০-২৫ হিলসাইড এভিনিউয়ের বাবা বালকনাথ, নিউইয়র্কের উড সাইডের গুলশান টেরেসে ও সাউথ রিচমন্ড হিলের ৯৭-১৯ ১২৭ স্ট্রিটের শ্রী শ্রী হরিমন্দির।
৫ দিন ব্যাপী দুর্গাপূজার অনুষ্ঠান সূচিতে রয়েছে- পুষ্পাঞ্জলি, আরতী, চন্ডিপাঠ ও আলোচনা সভা। সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ ও কলকাতার বিখ্যাত শিল্পীগণ অংশগ্রহণ করবেন।
