সন্ধান২৪.কম : ১১ অক্টোবর রবিবার আমেরিকার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ’হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের’ উদ্যোগে বিনামূল্যে টিকা প্রদান করা হয় ।
মানবাধিকার স্বেচ্ছাসেবী সংস্থা হিউম্যান সাপোর্টে কর্পোরেশনের উদ্যোগে ও ওয়ালগ্রীন ফার্মাসির স্পন্সরশিপে প্রতি বছরের ন্যায় এবারও এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। ওয়ালূগ্রীন ফার্মাসিস্ট ও ফার্মাসি ম্যানেজার কার্তিজা সাহা ও টেকনিশিয়ানরা ক্রমাগতভাবে ৮ম কর্মসূচিতে যোগদান করবেন।

এছাড়াও গত ৩০ আগষ্ট ব্যাপক সাফল্যের সঙ্গে এবছরের প্রথম বিনামূল্যে টিকাদান কর্মসূচি ব্রঙ্কসে্র মামুন টিউটোরিয়ালে অনুষ্ঠিত হয়েছে।
হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের প্রেসিডেন্ট মোহাম্মাদ সুলাইমান আলী বলেন ৷ এবার ভ্যাকসিন নেয়া কিন্তু বেশী প্রয়োজন। যাদের হেল্থ ইন্সুরেন্স নেই বা আছে সবাই আমাদের এই প্রতীকী কর্মসূচি থেকে ফ্রি টীকা গ্রহণ করতে পারবেন ৷ মিডিয়ার সম্মানিত সকল সাংবাদিকবৃন্দদের যারা আমাদের কর্মসূচি প্রচার করেছেন বিগত দিনে ও আগামীতে কমিউনিটির কল্যাণে প্রবাসী বাঙ্গালীদের মাঝে সংবাদ প্রকাশ করবেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা ও ভালাবাসা জানাচ্ছি।