নিউইয়র্কে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও শোক দিবস পালন

সন্ধান২৪.কমঃ গত ১৪ আগষ্ট রোববার জ্যাকসন হাইটসে ঘাতক দালাল নির্মূল কমিটি ও যুক্তরাষ্ট্র যুবলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করে।

আয়োজিত অনুষ্ঠানসূচির মধ্যে ছিলো আনুষ্ঠানিকভাবে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ, জাতির পিতা ও তাঁর পরিবারের সকল শহিদদের স্মরণে নিরবতা পালন, আলোচনা অনুষ্ঠান, জাতির পিতা ও তাঁর পরিবারের সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা বিশেষ দোয়া ও মোনাজাত।

সন্ধায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় একাত্তরের ঘাতক দালাল কমিটি নিউইয়র্ক, বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র ও নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ যৌথভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করে। সংগঠনের সভাপতি ফাহিম রেজা ‍নুরের সভাপতিত্বে শোক অনুষ্ঠানে বক্তব্য করেন ড. নুরন্নবী, ডা. ফেরদৌস খন্দকার,আল আমিন বাবু, বিশ্বজিৎ সাহা, মুনির আহমেদ, নিনি ওয়াহেদ,মুজিবুর রহমান, শাহীন আজমল প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সীকৃতি বড়ুয়া।

অপর দিকে নবান্ন রেষ্টুরেন্টের সামনে যুক্তরাষ্ট্র যুবলীগ শোক সভা ও আগত অতিথিদের খারার দিয়ে আপ্যায়ন করা হয়। এখানে আলোচনায় অংশ নেন আইরীন পারভিন, শিবলী সাদিক,মোঃ আব্দুল হামিদ, কাজী আব্দুল কাইয়ুম প্রমূখ।

দুটি অনুষ্ঠানে বক্তরা বলেন, ১৫ আগস্ট বাংলার ইতিহাসে এক কালো অধ্যায়। ১৯৭৫ সালের এই দিনে ভোরের আলো ফোটার আগেই স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল পাকিস্তানের প্রেতাত্মা, ক্ষমতালোভী, নরপিশাচ কুচক্রী মহল। বিশ্ব রাজনীতির ইতিহাসে জুড়ে দেয় কৃষ্ণ দাগ। মানচিত্রের কাঁধে চাপিয়ে দেয় ইতিহাসের সবচেয়ে ভারী বোঝা।

বক্তারা আরও বলেন, আজ মানুষ বুঝতে পেরেছে বঙ্গবন্ধু হত্যার উদ্দেশ্য ছিলো বাঙালি জাতি কে নিশ্চিহ্ন করে দিয়ে বাংলাদেশের নাম চিরতরে মুছে ফেলবে পৃথিবীর মানচিত্র থেকে। কিন্তু তাদের সেই বিশ্বাস ঘাতকতা, উচ্চ বিলাসী ধ্যান ধারণা বাস্তব রূপ লাভ করে নি।

বাঙালির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিরঞ্জীব। তার চেতনা অবিনশ্বর। মুজিব আদর্শে শানিত বাংলার আকাশ, বাতাস, জল, সমতল। প্রজন্ম থেকে প্রজন্মের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিনাশিত চেতনা ও আদর্শ চির প্রবাহমান থাকবে।

Exit mobile version