নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

সন্ধান২৪.কম ঃ  নিউইয়র্কের ব্রুকলিনে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে মোদাসসার খন্দকার (৩৬) নামে এক বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী নিহত হয়েছেন। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে তাৎক্ষণিকভাবে এই হত্যাকান্ডের কারণ জানা যায়নি। এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি
টেলিভিশন নেটওয়ার্ক এবিসির আরেক টেলিভিশন এবিসি ৭ এনওয়াইয়ের খবরে বলা হয়েছে,বুধবার রাত (৯ ফেব্রুয়ারি) পৌনে ১২টার দিকে ব্রুকলিনের সাইপ্রেস হিলস সেকশনে নিজ বাড়ির বাইরে তাকে গুলি করা হয়। এলাকা থেকে একজন গুলির শব্দ শুনে পুলিশে ফোন দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় ফুটপাতে পড়ে থাকতে দেখে। অ্যাম্বুল্যান্সে করে তাকে জ্যামাইকা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একাধিক মার্কিন গণমাধ্যমের খবরে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেশীরা জানিয়েছেন, মোদাসসার সেখানে স্ত্রী এবং এক ছেলে নিয়ে থাকতেন। তিনি জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে কাজ করতেন।

Exit mobile version