সন্ধান২৪.কম : নিউইয়র্কে ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ১ এর ফাস্ট ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বোর্ড মেম্বার বাংলাদেশী-আমেরিকান শাহজাহান শেখ। গত ২৮ অক্টোবর অনুষ্ঠিত বোর্ড সভায় সদস্যদের সরাসরি ভোটে শাহজাহান শেখ ফাস্ট ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ১ এর সূত্রমতে, ওই বোর্ড সভায় সদস্যদের সরাসরি ভোটে আলিন পার্ক চেয়ারপারসন এবং এডি মারু সেকেন্ড ভাইস চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হন।
স্থানীয় সিটি কাউন্সিল মেম্বার সালামাংকা জুনিয়র এবং ব্রঙ্কস বরো কর্মকর্তা প্রড্রি টিলিডো সহ অন্যান্য বোর্ড মেম্বাররা ব্রঙ্কস কাউন্টি কমিউনিটি বোর্ড ১ এর নবনির্বাচিত কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, স্থানীয় আইনশৃংখলা, নির্বাচিত প্রতিনিধির পরামর্শ, ভূমি ব্যবহারসহ জনকল্যাণমূলক বহু সিদ্ধান্ত কমিউনিটি বোর্ডসমূহে গ্রহণ করা হয়। কমিউনিটি বোর্ড সদস্যগণ স্থানীয় সিটি কাউন্সিল মেম্বার, এসেম্বলিম্যা, স্টেট সিনেটরদের সুপারিশক্রমে বরো প্রেসিডেন্ট দুই বছরের জন্য এ মনোনয়ন দেন এবং প্রতি দুই বছর অন্তর তিনি তা নবায়ন করেন।
উল্লেখ্য, কমিউনিটি এক্টিভিস্ট শাহজাহান শেখ ২০১৭ সাল থেকে এই বোর্ডের একজন সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বোর্ডের কার্যক্রমে তিনি সক্রিয় অবদান রেখে আসছেন।
উল্লেখ্য, শাহজাহান শেখ দীর্ঘদিন থেকে ব্রঙ্কসে বসবাস করছেন এবং স্থানীয় বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। শাহজাহান শেখের দেশের বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়।
নিউইয়র্কে বাংলাদেশী-আমেরিকান শাহজাহান শেখ ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ১ এর ফাস্ট ভাইস চেয়ারম্যান নির্বাচিত
