নিউইয়র্কে বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলো জাতীয়তাবাদী শ্রমিক দল

সন্ধান২৪.কম : গত  ৩১  আগষ্ট (বাংলাদেশ সময় ১লা সেপ্টেম্বর ) নিউইয়র্কের জ্যাকসন হাইটসের “ডাইভার সিটি প্লাজায়” বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল যুক্তরাষ্ট্র শাখা এক সমাবেশের আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব জাহাঙ্গীর এম আলম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম শাহীন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য  রফিকুল ইসলাম দুলাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, জাসাসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক  গোলাম ফারুক শাহীন, নিউইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক  সাইদুর রহমান সাইদ ।

 

অন্যান্যের মধ্য  উপস্থিত ছিলেন দেওয়ান কাউসার, নাছিম আহম্মেদ,  মোতাহার হোসেন, ফারুক হোসেন মজুমদার, ছাইদুর খান ডিউক, মোঃ কাইয়ুম, এম.এ. হাসনা, মাহবুবুর রহমান মুকুল, মোস্তাক আহম্মেদ, অহেদ আলী মন্ডল, মীর মশিউর রহমান, মোস্তফা আহমেদ, তোফায়েল আহম্মেদ, জিনাত রেহেনা রিনা, তাহমিনা আকতার,  মোঃ ইয়াকুব, আতাউর রহমান, এমদাদুল ইসলাম  প্রমুখ।  প্রেস বিঞ্জপ্তি।

Exit mobile version