সন্ধান২৪.কমঃ গত ৫ ফেব্রুায়ারি শনিবার জামাইকার ১৬২ স্ট্রিটের সংঘের নিজস্ব উপসানালয় শ্রীকৃষ্ণ মন্দিরে উদযাপিত হ’ল ২২তম বার্ষিক শ্রী শ্রী সরস্বতী পূজা।
পুজা শেষ পর্বে সুর সম্রাজ্ঞী মা সরস্বতীর মানস কন্যা লতা মুঙ্গেশকরের মহাপ্রয়ানের শ্রী কৃষ্ণ ভক্ত সংঘ ইউ এস এ শোকাহত চিত্তে এই মহান অমর শিল্পির অমর আত্মার পরম শান্তি কামনায় মা সরস্বতীর রাতুল পাদপদ্মে প্রার্থনা জানায়।
সকাল দশটায় পূণ্য শ্রী পঞ্চমী তিথির মাহেন্দ্রক্ষণে পুরোহিত জগদীশ ব্রম্মচারীর তত্বাবধনে এবং জয়শ্রী রায় , শিপ্রা রায় , মমতা ভৌমিকের সহযোগীতায় শুরু করা হয় বানী অর্চনা। মন্দিরে পূণ্যার্থীরা স্তব, মন্ত্র,ফুল ফল মিস্টি -বিহিত উপাচারে জ্ঞান মাতার চরণে পুস্পাঞ্জলি অর্পণ করেন। পরে ভক্তদের মাঝে সরস্বতী পূজার প্রসাদ বিতরণ করা হয়। প্রসাদ সৌজন্যে ও ব্যাবস্থাপনায় ছিলেন পূজা উদযাপন কমিটির আহ্বায়ক পন্কজ রায় কিশোর বিশ্বাস,সুভাষ সাহা ,রন্জিত বণিক,সুকান্ত দাস,শ্যামল মল্লিক, তপতি পোদ্দার, শিপ্রা রায় । মধ্যাহ্নে শিশু কিশোররা মা সরস্বতী মূরতীর উপর চিত্রান্কণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
বৈকালী সাংস্কৃতিক অনুষ্ঠানে গীতা পাঠ, কীর্তন,শ্লোক পাঠ ,শ্যামা সংগীত ও বিভিন্ন ভক্তিমূলক সংগীত পরিবেশন করে ছেলে মেয়েরা।
সন্ধ্যায় সংঘের ১৩৮৯তম বিশেষ গীতা সন্ধ্যায় গীতা পাঠ করেন রাজউৎস নাথ। কীর্তণ পরিচালনা করেন অজিত চন্দ ও প্রফুল্ল অধিকারী। সম্পা রায়, সবিতা দাস, ভক্তিমূলক ও পূজা পর্যায়ের রবীন্দ্র সংগীত পরিবেশন করেন।
বাংলাদেশে সাম্প্রতিক সময়ে সরস্বতী পূজাকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে মন্দিরে মূর্তি ভাংগার প্রতিবাদে একটি সভার আয়োজিত সভায় বক্তব্য করেন পরিচালনা পরিষদের চেয়ারম্যান ডা: প্রভাত দাস, রূপকুমার ভৌমিক,রঞ্জিত রায়,দিলিপ নাথ ও সুশীল সাহা। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রদীপ কুন্ডু।
এতে বক্তাগণ সরকারের প্রতি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে সরকারকে বিমাতাসূলভ আচরণ করা থেকে বিরত থাকার জন্যে জোর দাবি জানান এবং প্রবাসী সকল হিন্দুদেরকে প্রতিবাদে এগিয়ে আসবার আহবান জানান হয়। সেই সাথে সরস্বতী পূজার দিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে ভার্চুয়াল সভা করা সমুচিত হয়নি বলে অনেকে অভিমত প্রকাশ করে পরবর্তিতে এই ধরণের সভা করার আগে আয়োজকরা বুদ্ধিমত্তার পরিচয় দিবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।


