নিউইয়র্কে হুমায়ূন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন ১১ ডিসেম্বর

সন্ধান২৪.কমঃ পঞ্চম বারের মতো হুমায়ূন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ১১ ডিসেম্বর রবিবার জ্যামাইকায় পিএন ১৩১-এ।
এ উপলক্ষে বাংলাদেশ রাইটার্স ক্লাবের সভাপতি কবি মিশুক সেলিমকে আহ্বায়ক ও ছড়াকার মনজুর কাদের কে সদস্য সচিব করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে।

উত্তর আমেরিকায় বাংলা সংস্কৃতি লালন ও বিকাশে দীর্ঘদিন যাবত কর্মরত ‘শো টাইম মিউজিক’র আলমগীর খান আলমের আয়োজনে প্রবাসে বসবাসরত কবি ও লেখকদের প্রকাশিত বই সমূহ প্রদর্শন করা হবে।
আরো থাকছে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন,গানে গানে হুমায়ুন, মুক্ত আলোচনা: লেখকের ভাবনায় হুমায়ুন, হুমায়ুন সাহিত্যে মুক্তিযুদ্ধ এবং স্বদেশ প্রেম,আবৃত্তি,স্মৃতিচারণ, গল্পে গল্পে হুমায়ুন,নাটক, নৃত্য ও গান।
এ আয়োজনে নৃত্য পরিবেশনা করবে নৃত্যাঞ্জলি। এ ছাড়া সঙ্গীত পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী এস আই টুটুল এবং সেলিম চৌধুরীসহ অনেকে।
আয়োজক সংগঠন বই বিনিময়,প্রদর্শন ও বিক্রয় অনুষ্ঠানে সকলকে অংশগ্রহন করার জন্য অনুরোধ করেছে।

Exit mobile version