নিউইয়র্কে ২৬ নভেম্বর ঢাকা বিশ্ব বিদ্যালয়ের শতবর্য উদযাপন হচ্ছে

নিউইয়র্ক ঃ আগামী ২৬ নভেম্বর নানা আয়োজনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের শতবর্য উদযাপন করতে যাচ্ছে ঢাকা বিশ্ব বিদ্যালয় শতবর্ষ উদ্যাপন পরিষদ, যুক্তরাষ্ট্র।


ওই দিন বিকেল তিনটায় ইষ্ট এলমাহার্স্ট ১০৪-০৪ ডিডমার্স বুলেভাডের লার্গোডিয়া প্লাজা হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের আহ্বায়ক ও সদস্য সচিব যথাক্রমে সাইদা আকতার লিলি ও গাজী শামসউদ্দীন।
অনুষ্ঠানে থাকছে বক্তব্য,স্মৃতিচারণ,সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল প্রাক্তণ শিক্ষার্থীদের অনুষ্ঠানে উপস্থিত থাকতে আহ্বান জানিয়েছেন আয়োজক কমিটি।

Exit mobile version