Tuesday, March 31, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home নিউ ইয়র্ক

নিউইয়র্ক কনস্যুলেটে সেবার মান সমুন্নত রাখতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নির্দেশ

May 22, 2022
in নিউ ইয়র্ক, প্রধান খবর
Reading Time: 1 min read
0
0
0
SHARES
0
VIEWS
Share on Facebook

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি। স্থানীয় সময় শুক্রবার (২০ মে) কনস্যুলেট জেনারেল পরিদর্শনকালে তিনি সেবার মান সমুন্নত রেখে আরও জনবান্ধব সেবা প্রদানের জন্য কনস্যুলেটের কর্মকর্তাদের আহবান জানান।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে তিনি যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক কূটনীতি, ডায়াসপোরা কূটনীতি এবং সাংস্কৃতিক কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও তিনি কনস্যুলেটের নিজস্ব ভবন ক্রয়ের প্রক্রিয়া বেগবান করার জন্য কনস্যুলেটের কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রার চিত্র তুলে ধরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের ভূমিকার প্রশংসা করেন।

কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে বৈঠককালে তিনি সরকারের জনবান্ধব সেবাকে আরও মানসম্মত ও দ্রুততার সাথে প্রদানের পরামর্শ দেন। কনসাল জেনারেল প্রতিমন্ত্রীকে কনস্যুলেটের চলমান সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন এবং প্রতিমন্ত্রীর নির্দেশ পালনে যথাযথ ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন। উক্ত বৈঠকে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি মো. মনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

কনস্যুলেটে আগমনকালে কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলামসহ সব কর্মকর্তা ও কর্মচারী পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। এরপর তিনি কনস্যুলেটের সব শাখার কাজ-কর্ম প্রত্যক্ষ করেন। কনস্যুলেটের বর্তমান কর্মকাণ্ড এবং নিয়মতান্ত্রিক সেবা প্রদান কার্যক্রমে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।
উল্লেখ্য, জাতিসংঘে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগদান করার উদ্দেশ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বর্তমানে নিউইয়র্ক সফর করছেন।

Related Posts

নিউ ইয়র্ক

নিউইয়র্কে ট্রাকচাপায় বাংলাদেশি তরুণীর মৃত্যু, আজ বায়তুল জান্নাহ মসজিদে জানাজা

March 31, 2026
9
নিউ ইয়র্ক

বাংলাদেশের প্রতি  সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব

March 28, 2026
2
No Result
View All Result

Recent Posts

  • বিহারে মন্দিরের মধ্যে পদপিষ্ট হয়ে মৃত্যু আট মহিলার! আহত বেশ কয়েকজন
  • ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি
  • নিউইয়র্কে ট্রাকচাপায় বাংলাদেশি তরুণীর মৃত্যু, আজ বায়তুল জান্নাহ মসজিদে জানাজা
  • যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘ভয়ংকর খারাপের খারাপ ’ ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ইসরায়েলে একযোগে ইরান–হিজবুল্লাহর হামলা, ১০০ শহরে বেজে উঠলো সাইরেন

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version