নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বনভোজন ১৭ জুলাই

যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী সংবাদিকদের প্রথম প্রেসক্লাব নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বার্ষিক বনভোজন আগামী ১৭ জুলাই রোববার নিউইয়র্কের লং আইল্যান্ডস্থ বেথপেজ ষ্টেট পার্কে অনুষ্ঠিত হবে। ক্লাবের কার্যকরী পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত ১৪ মে শনিবার বিকেলে জ্যাকসন হাইটসে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বার্ষিক বনভোজন আয়োজনের সিদ্ধান্ত হয়। এছাড়াও সভায় ক্লাবের আর্থিক বিষয়ে বিশেষ করে বিভিন্ন অনুষ্ঠানের আয়-ব্যয় ও ব্যাংক হিসেব নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
ক্লাবের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাবেক সভাপতি ডা. ওয়াজেদ এ খান মমিন মজুমদার, এসএম সোলায়মান ও এবিএম সালাহউদ্দিন আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম। -প্রেস বিজ্ঞপ্তি।

Exit mobile version