নিউইয়র্ক মহানগর দক্ষিন বিএনপির মতবিনিময় সভা

সন্ধান২৪.কমঃ ব্রুকলিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিউইয়র্ক মহানগর দক্ষিণের নেতা-কর্মীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গত ৫ মার্চ রবিবার সন্ধ্যায় নিউ কার্কে বিএনপি’র কমিটি গঠন সংক্রান্ত দ্বিতীয় এই সভায় সভাপতিত্ব করেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম আহবায়ক এমলাক হোসেন ফয়সাল।
সভায় প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক হাবিবুর রহমান সেলিম রেজা। বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সোহরাব হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব বদিউল আলম, খলকুর রহমান, জিয়াউল হক মিশন, মোঃ নাসির উদ্দিন, শাহাদাত হোসেন রাজু, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সদস্য সচিব সাইদুর খান ডিউক, কামরুল হাসান,জামালুর রহমান চৌধুরী, শাজাহান সিরাজী,আকরাম উদ্দিন বাদল, শামীম আহমেদ, জামাল উদ্দিন, মনির হোসেন,সাজেদুল ইসলাম ওরিকসহ আরো অনেকে।


মিজানুর রহমান মানিকের সঞ্চালনায় সভার শুরুতে কোরান তেলাওয়াত এবং সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনায় এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
ব্রুকলিনের চারটি বাংলাদেশি ঘনবসতি এলাকা চার্চ ম্যাকডোনাল, নিউকার্ক, ফুলটন এবং ওজোন পার্কের সকলকে সমন্বয় করে, সকলের মতামতের ভিত্তিতে একটি সুন্দর এবং গ্রহণযোগ্য কমিটি গঠন করা হবে বলে সভায় মত প্রকাশ করা হয়।

Exit mobile version