নিউ ইয়র্কে কনস্ট্রাকশন কাজে একজন বাংলাদেশির মৃত্যু অন্যজনের অবস্থা আশঙ্কাজনক

সন্ধান২৪.কম : আজ ২৮ ডিসেম্বর   নিউ ইর্য়কে  কনস্ট্রাকশন কাজ করতে গিয়ে একজন বাংলাদেশি নির্মাণ  শ্র্রমিকের  মৃত্যু ও আরেক জন গুরুতর আহত  হয়েছেন।

ব্রুকলিনের ৪ ও ৫ এভিনিউ এবং  ৪২ষ্ট্রীটের সানসেড পার্কের ৪৫০ নং বাড়ির পিছনের বেসমেন্টে একটি প্রাইভেট কনস্ট্রাকশন কোম্পানী কাজ করছিল। স্থানীয় সুত্রে জানা যায়, স্থানীয় সময়  আনুমানিক দুপুর ২ টায় কাজের সময়ে দেয়াল ভেঙ্গে পড়ে । এতে ঘটনাস্থলেই জসিম মিয়ার মৃত্যু হয় ।  জসীম মিয়ার ( ৪১)  দেশের বাড়ি বাংলাদেশের  নোয়াখালী সোনাইমুড়ী থানার ভানুয়াই গ্রামে। 

কনস্ট্রাকশনের কাজে থাকা ৩য় ব্যাক্তি জানান, দুপুরে তিনি লাঞ্চের জন্য বাহিরে যান। ঠিক তখনই  প্রায় ১০ ফিট উপর থেকে হঠাৎ একটি ইটের  দেয়াল ভেঙ্গে পড়ে। এই ধংসস্তুবের নিচে পড়ে যায় জসিম মিয়ার ও হাসান।  পরে তাদের উদ্ধার করা হলেও এফডিএনওয়াই , একজনকে মৃত ঘোষণা করে।

এনওয়াইপিডির ইএমএ-র প্রধান  স্টাফেন রুসো সংবাদ সম্মেলন করে জানান , মোহাম্মদ হাসান বর্তমান নিউইর্য়কের ব্রুকলিনের ল্যাঙ্গন হসপিটালে আছেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক । 

কি ভাবে দেয়াল ভেঙ্গে গেল এবং কি ভাবে এই দুর্ঘটনা ঘটে গেল তা নিয়ে তদন্ত চলছে।

ব্রুকলিনের  এলাকাবাসী জানান জসিম মিয়া প্রায় ১১ বছর আগে নিউইর্য়কে আসেন এবং তখন থেকেই তিন কনস্ট্রাকশন কাজের সংগে ছিলেন। তবে হাসান  সর্ম্পকে এখনো কোন বিস্তারিত তথ্য জানা যায় নাই ।

Exit mobile version