নিউ ইর্য়কে শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিনিধি. যুক্তরাষ্ট্র  : যুক্তরাষ্ট্র্রের নিউ ইর্য়কে  আলোচনা সভা, মিলাদ মাহফিল ও  কেক কাটার মধ্য দিয়ে জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা  হয়েছে।

 ১২ অক্টোবর সোমবার স্থানীয় সময় রাত এগারোটায় জ্যাকসন হাইটস খাবার বাড়ী পার্টি হলে  যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের সভাপতি  কাজি আজিজুল হক খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জুয়েল আহমদের সঞ্চালনায় এই অনুষ্ঠান উদযাপন হয় । বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সারাদেশে সীমিত পরিসরে পালিত হয় ।

 অনুষ্ঠানে  বাংলাদেশ থেকে টেলিফোন কনফারেন্সে বক্তব্য রাখেন  সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মোঃ শাহাজাহান খান। 

এছাড়াও বক্তব্য করেন অনুষ্ঠানের  প্রধান অতিথি  যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডঃ সিদ্দিকুর রহমান, যুক্তরাষ্ট্র  আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন দেওয়ান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক দুলাল মিয়া এনাম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্যা শাহানারা রহমান, যুক্তরাস্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা জয়নাল আবেদীন, যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি এম এ আলম বিপ্লব, হোসেন সোহেল রানা,বশির উদ্দিন, খান শওকত, যুগ্ন-সাধারণ সম্পাদক লস্কর মইজুর জুয়েল, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, উপ-প্রচার সম্পাদক প্রবাদ কুমার, যুক্তরাষ্ট্র সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কবির আলী, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়া, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য হেলাল মিয়া, কুইন্স বুরো যুবলীগের সভাপতি নান্টু মিয়া আর বক্তব্য রাখেন মোঃ তারিকুল ইসলাম লিটন , ফরহাদ নুরুল হুদা,  মনির খানসহ আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বক্তব্য দেন । 

কাজি আজিজুল হক খোকন বলেন, স্বাধীনতা অর্জনের ২ বছর আগে বঙ্গবন্ধু নিজ হাতে জাতীয় শ্রমিক লীগ প্রতিষ্ঠা করেছিলেন শ্রমিকদের কল্যাণে । তারই ধারাবাহিকতায় শ্রমিক লীগ আজ ৫১ বছরে পা রাখলো। শ্রমিক লীগ  বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন সহ শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য সব সময় কাজ করে যাবে।

 

Exit mobile version