নিউ ইর্য়কে সুবীর নন্দী, এন্ড্রু কিশোর ও আইয়ুব বাচ্চুর স্মরণ সভা অনুষ্ঠিত

সন্ধান২৪ডটকম : যুক্তরাষ্ট্রের  নিউ ইর্য়কে  উপমহাদেশের প্রখ্যাত তিন শিল্পী সুবীর নন্দী, এন্ড্রু কিশোর ও আইয়ুব বাচ্চুর স্মরণ সভা অনুষ্ঠিত হলো।

বক্তব্য করছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠযোদ্ধা শহীদ হাসান

৫ জুলাই উড সাইডের কুইন্স মিলনায়তনে স্থানীয় সময় রাত নয়টায় শো-টাইম মিউজিক প্রয়াত এই তিন শিল্পীর স্মরণ সভার আয়োজন করে। অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে আগত অতিথিদের নৈশ ভোজে আপ্যায়িত করা হয়।

শুরুতেই স্বাগত বক্তব্য করেন শো-টাইম মিউজিকের আলমগীর খান আলম। এর পর তিন শিল্পীর স্মরণে কিছুক্ষণ নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে তিন শিল্পীকে শ্রদ্ধা জানিয়ে বক্তব্য করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠযোদ্ধা শহীদ হাসান, জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা, বেবী নাজনীন ও রেজিয়া পারভিন, ডাক্তার চৌধুরী সারওয়ারুল হাসাান. নাসির আলী খান পল, গোপাল স্যানাল  প্রমূখ।

সভায় বক্তরা বলেন, এই তিন গুনী শিল্পী বাংলার সংগীত জগতে চির অমর হয়ে থাকবেন। এদের গান দেশ শুদ্ধ সংগীতের পথে এগিয়ে নিয়ে নিয়ে গেছে । দেশের মানুষকে ‍মন ও মননে সমৃদ্ধ করে রেখেছে । তিন শিল্পীকে স্মরণ করতে আবেগ তাড়িত হয়েবক্তরা বলেন, কৃতি এই ত্রয়ী শিল্পী দুই বাংলাতেই জনপ্রিতার শীর্ষে ছিলেন। 

অনুষ্ঠানের  শেষ পর্বে  প্রয়াত তিন শিল্পীর গান পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠযোদ্ধা শহীদ হাসান, বিশিষ্ট্য কন্ঠশিল্পী কনক চাঁপা, রেজিয়া পারভিন, চন্দন চৌধুরী, শাহ মাহবুব. তানভির শাহীন, রায়হান তাজ, আততাফ জনি প্রমূখ।

Exit mobile version