নিউ ইয়র্কে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভা

সন্ধান২৪.কমঃ গত ২৯ অক্টোবর শনিবার বিকেলে জ্যাকসন হাইটসের নবান্ন রেষ্টুরেন্টে সম্মিলিত সাংস্কৃতিক জোট সংবর্ধনা ও সম্মিলন অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সংবর্ধিত হন সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আবৃত্তি শিল্পী আহকাম উল্লাহ। অথিতি হিসেবে ছিলেন সংগঠনের উপদেষ্টামন্ডলীর অন্যতম সদস্য সারা জাকের। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সদস্য মিথুন আহমেদ। মঞ্চে ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির আরও দুই সদস্য সোহেল মাহতাব ও আহমেদ হোসেন।
কেন্দ্রীয় কমিটি আয়োজিত‘মুক্ত মানবিকতার সমবাদ-নগরে প্রান্তরে দেশে দেশান্তরে’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে জোটের সদস্যরা অংশ গ্রহন করেন ।

‘সাংস্কৃতিক চেতনাবোধের সম্মিলনী’ শিরোনামে আলোচনা সভার আয়োজনে সহায়তা করেছে জোটের উত্তর আমেরিকা শাখা।
আবির আলমগীরের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ, উপদেষ্টামন্ডলীর অন্যতম সদস্য সারা যাকের, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আহমেদ হোসেন ও মাহতাব সোহেল,ওবায়দুল্লাহ মামুন, মিনহাজ আহমেদ শাম্মু প্রমূখ।
আহকাম উল্লাহ বলেন, “বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বড় সংকট হচ্ছে মুক্তিযুদ্ধে অর্জিত অসাম্প্রদায়িক চেতনার দেশটি হঠাৎ করে মুসলমানের দেশে পরিণত হচ্ছে। সেই বাংলাদেশটাকে যদি আবার আমরা বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলমান, আদিবাসী, পাহাড়িদের বাংলাদেশে না আনতে পারি, তাহলে ওই বাংলাদেশটাতে আমরা থাকতে পারবো না।”
সারা জাকের বলেছেন,সমাজ-সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে নারীদেরকে আরও বলিষ্ঠ ভূমিকায় অবর্তীন হওয়ার সুযোগ তৈরী করতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন লুৎফুন্নাহার লতা, এ্যানি ফেরদৌস, নিনি ওয়াহেদ, সেলিমা আশরাফ, মুজিব বিন হক,শিতাংসু গুহ, সালেক খান, আমাউদ-দৌলাহ, আশরাফুল হাসান বুলবুল,তাজুল ইমাম,রাজিব আহসান,গোপাল স্যানাল ,ফাহিম রেজা নূর প্রমূখ।
উল্লেখ্য এইবার প্রথম কেন্দ্রীয় কমিটিতে সাংগঠনিক ও গঠনতান্তিক ভাবে বহিঃবিশ্বে সম্মিলিত সাংস্কৃতিক জোটের শাখা কমিটি করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। এরই অংশ হিসেবে সম্মিলিত সাংস্কৃতিক জোট গঠন করা হয়।

Exit mobile version