নিউ ইয়র্কে সিলেট মেয়র আরিফুল হক চৌধুরীকে জালালাবাদবাসীর সংবর্ধনা

সন্ধান২৪.কমঃ নিউ ইয়র্কে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে ‘জালালাবাদ অ্যাসোসিয়েশন’। সভায় মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট শহরের উন্নয়নে তার নেওয়া পরিকল্পনার কথা জানান।


তিনি বলেন,সিলেটবাসীর সর্বাত্মক সমর্থনে এশিয়ার মধ্যে সেরা বিবেচিত যে সেন্ট্রাল বাস টার্মিনাল নির্মাণ করেছি আর উদ্বোধন হবে ৫ ডিসেম্বর।
তিনি প্রবাসীদের উদ্দেশ্য করে বলেন,আগামীতে যারা সিলেটে যাবেন,তারা দক্ষিণ সুরমাকেও সহজে চিনতে পারবেন না।


সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীর যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে স্থানীয় সময় রোববার দুপুরে জ্যাকসন হাইটস সংলগ্ন গুলশান টেরেসের মিলনায়তনে এ আয়োজন করেন তারা।
আয়োজক সংগঠনের সভাপতি সভাপতি বদরুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, তাকে সহযোগিতা করেন সহ-সাধারণ সম্পাদক রোকন হাকিম। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ড. জিয়াউদ্দিন আহমেদ,সংগঠনের সাবেক সভাপতি আজমল হোসেন কুনু,নিউজার্সী প্যাটারসনের সিটি কাউন্সিলম্যান শাহীন খালিক, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রানা ফেরদৌস,বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি আজিমুর রহমান বুরহান, মেয়রপতœী শ্যামা হক চৌধুরী,বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী,জালালাবাদ এসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশন আতাউর রহমান সেলিম,সাবেক প্রধান নির্বাচন মঞ্জুর চৌধুরী,এ্যাডভোকেট নাসির উদ্দিন,তোফায়েল আহমেদ চৌধুরী,আনোয়ার হোসেন,দেওয়ান শাহেদ চৌধুরী,খলকুর রহমান,মূলধারার রাজনীতিক ফখরুল ইসলাম দেলোয়ার,ফারুখ চৌধুরী,আহবাব চৌধুরী খোকন,আব্দুস শহীদ,জালালাবাদ এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলীম,মিজানুর রহমান মিজান প্রমূখ।


মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, “সিলেট শহরকে সর্বাধুনিক নগরীতে পরিণত করতে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীকে প্রধান উপদেষ্টা করে আরও কয়েকজন বিশেষজ্ঞের পরামর্শে একটি মহাপরিকল্পনা সরকারের কাছে দেওয়া হয়েছে। পরিকল্পনায় সিটি কর্পোরেশনকে সম্প্রসারিত করা, পানি নিষ্কাষনসহ রাস্তা প্রসস্ত করা, পরিবেশ সুরক্ষার্থে সবুজায়ন ও ভবনগুলো সুবিন্যস্ত করার প্রস্তাব রয়েছে।”

Exit mobile version