নৃত্যশিল্পী নারমিন রহমানের দাফন সম্পন্ন

সন্ধান২৪.কমঃ নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটি পরিচিত মুখ,সামাজিক- সাংস্কৃতিক সংগঠক ডা. নার্গিস রহমানের কন্যা, নৃত্যশিল্পী ‘নারমিন রহমান’-এর নামাজে জানাজা গত বুধবার (১৫ মার্চ) সন্ধ্যা ৭টা জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়। গত কাল বৃহস্পতিবার তার মরদেহ লং আইল্যান্ডের ওয়াশিংটন মোমোরিয়াল মুসলিম কবর স্থানে দাফন করা হয়।
জানাযার নামাজের আগে সংক্ষিপ্ত বত্তব্য রাখেন নারমিনের ভাই শাহরিয়ার রহমান সজিব। এসময় তিনি ছোট বোনের স্মৃতিচারণ করে কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি তার বোনের জন্য সবার দোয়া প্রর্থনা করেন। এছাড়াও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিশিষ্ঠ সংগঠক নাসির আলী খান পল ও জ্যামাইকা মুসলিম সেন্টার পরিচালনা কমিটির সভাপতি ডা. সিদ্দিকুর রহমান। নারমিন রহমান-এর নামাজে জানায়ায় ইমামতি করেন জেএমসি’র খতিব ও পেশ ইমাম মাওলানা আবু জাফর বেগ।


মরহুমার পরিবারের সদস্য ও আতœীয়-স্বজন ছাড়াও কমিউনিটির সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ জানাযা নামাজে এবং দাফনের সময় অংশ নেন এবং মরহুমার আত্মার বিদেহী আতœার মাগফিরাত কামনা করেন। তার আকস্মিক মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।
উল্লেখ্য, গত ৯ মার্চ, বৃহস্পতিবার সন্ধ্যায় নারমিনের মৃত্যু হয় । জানা গেছে, তিন বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তার বয়স হয়েছিলো ৩৩ বছর। তার আকস্মিক মৃত্যুর খবরে কমিউনিটিতে শোকের ছায়া নেমে আছে। নিউইয়র্ক সিটির কুইন্স বরোর জ্যামাইকার ১০৪-০৬ ১৬৯ ষ্ট্রীট ঠিকানার একটি বাড়ীর তিন তলায় বসবাসকারী নারমিনরা তিন ভাই-বোন। তার এক ভাই ক্যালিফোর্নিয়া বসবাস করেন। অপর ভাই আর মায়ের সাথে নারমিন নিউইয়র্কে বসবাস করতেন। মৃত্যুর সময় তার মা ও বাবা বাংলাদেশে অবস্থান করছিলেন। নারমিন রহমানের মৃত্যু খবর পেয়ে মা ডা. নার্গিস রহমান মঙ্গবার (১৪ মার্চ) বিকেলে বাংলাদেশ থেকে নিউইয়র্ক এসে পৌছেন। এদিকে নারমিন রহমানের মৃত্যুর খবরে পুলিশ কল করা হলে সিটি পুলিশ এসে বৃহস্পতিবার রাতেই তার মরদেহ নিয়ে যায়।
ব্যক্তিগত জীবনে নারমিন রহমান রেজিস্টার্ড নার্স ছিলেন। দুই বছর আগে নারমিন কোভিড ও জন্ডিসে আক্রান্ত হন। যার ফলে মাঝে মাঝে শারিরীকভাবে অসুস্থ হয়ে পড়ে এবং কিডনী জনিত নানা সমস্যা দেখা দেয়। সে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেলো। ড্রামা সার্কলের সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও শো টাইম মিউজিকের বিভিন্ন অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের মাধ্যমে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করতেন।

Exit mobile version