নেপালের প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে হিন্দু ধর্ম সুরক্ষা পরিষদ নিউইয়র্কে বিক্ষোভ করলো

সন্ধান২৪.কম : আমেরিকায় নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি এর ভগবান শ্রী রাম ও তাঁর জন্মভুমি অযোধ্যা নিয়ে বিতর্কিত মন্তব্যের তীব্র প্রতিবাদে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রোববার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় হিন্দু ধর্ম সুরক্ষা পরিষদ ইউএসএ এর মানব বন্ধন ও প্রতিবাদ সভায় হিন্দু কমিউনিটি নেতা শ্রী প্রিয়তোষ দে ও   মানবাধিকর কর্মী শিতাংশু গুহের সার্বিক ব্যবস্থাপনায়  হিন্দু ধর্ম সুরক্ষা পরিষদ ইউএসএ আয়োজিত এই প্রতিবাদ সভার  সহায়তায় ছিলেন হিন্দু কমিউনিটি নিউইয়র্কের নেতা ও কর্মীবৃন্দ।

আয়োজক কমিটির প্রধান ভুমিকায় থাকা সমর রায় ও পরেশ ধরের প্রশংসা করেন। হিন্দু ধর্ম সুরক্ষা পরিষদ এর মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ আয়োজনের সর্বাত্বক দিক নির্দেশনার ভুমিকায় থাকা বিদ্যুৎ সরকার ও ভজন সরকারের নাম উল্লেখ করার পাশাপাশি সমন্বয়কারী টিমের সদস্যদের যেমন দীপক দাশ, মানব পাল, সঙ্গীত সাহা, পার্থ তালুকদার, প্রদীপ ভট্টাচার্য, সন্জীত ঘোষ, প্রদীপ সেন, সুব্রত সাহা, রতন চক্রবর্তী, রাম দাস, আংশু, প্রনব চক্রবর্তী, রাজেন সাহা সহ অন্যান্য যারা অন্কন, মুদ্রন, প্রচার ও অর্থ সহ বিভিন্ন রকম যোগাযোগ ও ব্যবস্থাপনার কাজে সহযোগীতা করেছেন যাদের অনেকেই জরুরী কাজ থাকায় উপস্থিত থাকতে পারেননি।

হিন্দু কোয়ালিশন, ইউএসএ, বুডিষ্ট ও হিন্দু কমিউনিটি নিউইয়র্কের অন্যান্য নেতৃবৃন্দ সহ উপস্থিতিদের মধ্যে গোবিন্দ বানিয়া, প্রকাশ দাশগুপ্ত, অমল বড়ুয়া, বিধান বড়ুয়া, সৌরভ বড়ুয়া, নিপুন দত্ত, সুভশীষ, বীনাপানী, রাজস্রী সহ অন্যন্য উপস্থিত প্রতিবাদকারীদের বাংলাদেশে বৌদ্ধ বিহার দাখল, বৌদ্ধ ভিক্ষু সহ মাইনরিটিদের উপর অত্যাচার নিপিড়নের বন্ধ ও প্রত্যক্ষ সহকারী আমলাদের বিচারের দাবী জানিয়েছেন।

হিন্দু ধর্ম সুরক্ষা পরিষদ ইউএসএ আয়োজিত উক্ত মানব বন্ধনে কেপি শর্মা ওলি এর সস্তা রাজনৈতিক উদ্যেশ্য হাসিলে হিন্দু ধর্ম অধ্যুষিত রাষ্ট্র নেপালের হিন্দু ধর্মালম্বী তথা বিশ্বের সকল হিন্দুদের অনুভুতিতে আঘাত করার তীব্র নিন্দা জানিয়ে হিন্দুদের ভগবান শ্রী রাম ও তার জন্মভুমি নেপালের দাবী করে ঐতিহাসিক সত্য শ্রী রামের পবিত্র জন্মভুমি অযোধ্যার অবমাননা করে পাপ করেছে বলে বক্তারা প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবী করেছেন।

নিজের স্বার্থ সিদ্ধির জন্য কোন গুরুর পরাপর্শে দেশের হিন্দু সহ সারা বিশ্বের হিন্দুদের অনুভুতিতে আঘাত করে এরূ নিলজ্ব কাজ করেছেন তা বক্তারা জানতে চেয়ে বিশ্বের সকল হিন্দু ধর্মালম্বীদের কাছে মাথানত করে নিশর্ত ক্ষমা চাওয়ার দাবী জানিয়েছেন। 

Exit mobile version