Friday, February 6, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home বাংলাদেশ

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের ছয় মাসের কারাদণ্ড

January 2, 2024
in বাংলাদেশ
Reading Time: 1 min read
0
0
0
SHARES
68
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম: গ্রামীণ টেলিকমের শ্রমিকদের বঞ্চিত করার অভিযোগে কোম্পানির চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চার কর্মকর্তাকে শ্রম আইন লঙ্ঘন করার দায়ে ছয় মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা করেছেন শ্রম আদালত। গতকাল এ রায় ঘোষণা করেন ঢাকার তৃতীয় শ্রম আদালত। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে একই আদালত ড. ইউনূসকে এক মাসের মধ্যে আপিল করার শর্তে জামিন দেন।

দণ্ড পাওয়া অন্য তিনজন হলেন গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান, পরিচালক নুর জাহান বেগম ও মো. শাহজাহান। আসামিদের বিরুদ্ধে প্রতিষ্ঠানের ১০১ শ্রমিক-কর্মচারীকে স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করা, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেয়ার অভিযোগ আনা হয়েছিল শ্রম আইনের ৪-এর ৭, ৮, ১১৭ ও ২৩৪ ধারায়। ২০২১ সালের ৯ সেপ্টেম্বর মামলাটি করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। ৮৪ পৃষ্ঠার রায়ে বিচারক বলেছেন, আসামিদের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয়েছে। 

অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে উচ্চ আদালতে আবেদন করেছিলেন ড. ইউনূসসহ বাকিরা। আপিল বিভাগ গত ২০ আগস্ট সে আবেদন চূড়ান্তভাবে খারিজ করে দেন। এরপর গত ২২ আগস্ট শ্রম আদালতে এ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়, যা শেষ হয় গত ৯ নভেম্বর। এতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের চার কর্মকর্তা সাক্ষ্য দেন। 

ড. ইউনূসসহ চার আসামিকে শ্রম আইন ৩০৩ (ঙ) ধারা লঙ্ঘন করায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। সেই সঙ্গে ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। অন্যদিকে শ্রম আইনে ৩০৭ ধারা লঙ্ঘন করায় প্রত্যেককে ২৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। রায়ে সাজা হলেও আপাতত জেলে যেতে হচ্ছে না গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাকালীন ব্যবস্থাপনা পরিচালক ড. ইউনূসসহ চারজনকে। আপিলের শর্তে তাদের এক মাসের জামিন দিয়েছেন বিচারক। 

মামলায় কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের পক্ষে ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী খুরশীদ আলম খান ও সৈয়দ হায়দার আলী। অন্যদিকে ড. ইউনূসসহ চারজনের পক্ষে ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ড. ইউনূসসহ অন্য আসামিরাও।

Continue Reading

Related Posts

বাংলাদেশ

বাংলাদেশে নির্বাচনে অশান্তির আশঙ্কা ! মার্কিন নাগরিকদের সতর্ক করল ট্রাম্প প্রশাসন

January 30, 2026
3
বাংলাদেশ

চরমে বাংলাদেশে হিন্দু নির্যাতন, নির্বাচনে ৮০ জন সংখ্যালঘু প্রার্থী

January 29, 2026
3

Sanjibon Sarker
Editor in Chief/ President

 

Weekly Sandhan Inc.
Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
Contact: +1 646 897 9262
Email: weeklysandhan@gmail.com,
www.sandhan24.com

Bimal Sarkar
Executive Editor
Contact: +1 512-576-2944

Quick Link

  • সম্পাদক
  • গ্যালারি

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

No Result
View All Result
  • Home
  • Login

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version