ঢাকা: বর্তমানে বাংলাদেশে আলোচিত চিত্রনায়িকা পরীমণির মুক্তির দাবিতে এর আগে তিন দফায় প্রেস ক্লাব ও শাহবাগ চত্বর হয়েছে নাগরিক সমাবেশ। রোববার (২২ আগস্ট) নায়িকার মুক্তির দাবিতে চতুর্থ দফায় উত্তাল হয়েছে শাহবাগ চত্বর।
বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে ‘জাস্টিস ফর পরীমণি’ ব্যানারে সমাবেশ করেন ‘বিক্ষুব্ধ নাগরিকজন’ নামের একটি সংগঠন। তাদের দাবি একটাই, পরীমণির মুক্তি চাই। উপস্থিত সবাই চিত্রনায়িকা পরীমণির ন্যায়বিচার চেয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন দেশের চলচ্চিত্র ও টেলিভিশন নাটকের নির্মাতা ও অভিনয়শিল্পীদের একটি অংশ। তারা বারবার পরীমণির রিমান্ডে নেয়ার আবেদন করার নিন্দা জানিয়েছেন। অভিনয়শিল্পী, পরিচালক ও বিভিন্ন পেশার মানুষের মধ্য এদিন সমাবেশে অংশ নেন প্রযোজক ও চলচ্চিত্র নির্মাতা হাবিবুল ইসলাম হাবিব,নির্মাতা অপারজিতা সংগীতা,রাশিদ পলাশ প্রমূখ।
এ সময় প্রযোজক ও চলচ্চিত্র নির্মাতা হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘পরীমণির সাথে অন্যায় হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী পরীমণি আপনাকে মা ডেকেছেন। আপনি তার প্রতি সদয় হবেন।’
নির্মাতা অপারজিতা সংগীতা বলেন, ‘শুরু থেকেই পরীমণির সাথে অন্যায় হচ্ছে। তার নিদিষ্ট অপরাধের প্রমাণ এখনও জানা যায়নি। প্রতি মুহূর্তে পরীমণি সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন। এ জন্য কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। পরীমণি ক্ষমতাশীল ব্যক্তিদের আক্রোশের শিকার।’
রাশিদ পলাশ বলেন, ‘পরীমণির এ সময় শুটিংয়ে থাকার কথা ছিল কিন্তু সে আজ কারাগারে। মানুষ ভুল ত্রুটির উদ্ধে নয়। তাকে সন্ত্রাসী কায়দায় আদালতে আনা হচ্ছে। যা অনেক বড় সন্ত্রাসীর বেলায়ও ঘটে না। সে কোনো সন্ত্রাসী নয়। তাকে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে। সময় মতে শুটিং করতে না পরায় আমাদের অনেক ক্ষতি হয় গেছে। পরীমণি একজন শিল্পী তাকে মুক্তি দেয়া হোক।’
এছাড়াও পরীমণির মুক্তির দাবিতে সিনেমা শিল্পী-নাট্য শিল্পী- সঙ্গীত শিল্পী-লেখক সাংবাদিক শিক্ষক ছাত্র যুবদের এ নাগরিক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন মানবাধিকার আন্দোলন নেত্রী ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল, খ্যাতিমান লেখক সংগঠক ও একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। মানবাধিকার আন্দোলন নেত্রী খুশি কবির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাদেকা হালিম।
পরীমণির সাথে আইনজীবী কথা বলতে না দেয়া মানবাধিকার লঙ্গন হয়েছে বলে সমাবেশে উপস্থিত বক্তরা অভিযোগ করেন। এ সময় মানবাধিকার রক্ষার অনুরোধ জানান তারা।