পরীমণি জামিন পেলেন

সন্ধান২৪.কম: চিত্রনায়িকা পরীমণিকে জামিন দিয়েছেন জজ আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ রাজধানীর বনানী থানার মাদক মামলায় তার জামিন মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস পাল বলেন, ‘আদালত ২০ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেছেন। পুলিশ প্রতিবেদন হওয়ার পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন হয়েছে।’

পরীমণির আইনজীবী মজিবুর রহমান বলেন, ‘মাদক মামলায় পরীমণির বিরুদ্ধে চার্জশিট দাখিল হওয়া পর্যন্ত তাকে জামিন দিয়েছেন বিজ্ঞ আদালত।’

 

গত ৪ আগস্ট বনানীর বাসা থেকে পরীমণিকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় পরীমণির বাসা থেকে মদ ও মাদক জব্দ করা হয়। পরদিন র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য আইনে তার বিরুদ্ধে বনানী থানায়

পরীমণির পক্ষে জামিন আবেদন গত ২২ আগস্ট করা হলে মহানগর দায়রা জজ আদালত শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন। পরদিন আরেক আবেদনে ‘দ্রুত শুনানির’ আর্জি জানান তার আইনজীবী মজিবুর রহমান। তাতে কোনো সাড়া না পেয়ে ২৫ আগস্ট হাইকোর্টে রিট ও জামিন আবেদন করেন তিনি। পরে দুই দিনের মধ্যে পরীমণির জামিন আবেদনের শুনানি করতে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

ওইদিন মহানগর দায়রা জজ আদালতের আদেশে উষ্মা প্রকাশ করে হাইকোর্ট বলেন, জামিন আবেদনের বিষয়ে নিম্ন আদালত রীতিনীতির বাইরে গিয়ে আদেশ দিয়েছে। ২১ দিন পর আদেশ দেবে, এটা জামিন আবেদনটি খারিজ করার শামিল। একই সঙ্গে ১৩ সেপ্টেম্বর বিচারিক আদালতের আদেশ দেওয়ার সিদ্ধান্ত কেন বাতিল করা হবে না, তাও রুলে জানতে চাওয়া হয়। ঢাকা মহানগর দায়রা জজকে ১ সেপ্টেম্বরের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।

 

 

Exit mobile version