পরীমনি মামলা: অমির অফিস থেকে ৩ গাড়ি ও ১৭টি হার্ডডিস্ক জব্দ

তুহিন সিদ্দিকী অমি। ছবি: সংগৃহীত

সন্ধান২৪.কম: চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় অন্যতম অভিযুক্ত তুহিন সিদ্দিকী অমির অফিসে অভিযান চালিয়েছে সিআইডি। শুক্রবার তারা অভিযান চালিয়ে অমির অফিস থেকে তিনটি গাড়ি ও ১৭টি হার্ডডিস্ক জব্দ করেছে।

দায়েরকৃত মানব পাচারসংক্রান্ত মামলার তদন্তের স্বার্থে এই অভিযান চালানো হয়  । 

গত বৃহস্পতিবার আব্দুল কাদির নামের এক ব্যক্তি  রাজধানীর দক্ষিণখান থানায় তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধে মানব পাচারসংক্রান্ত একটি মামলা দায়ের করেন। ঐ মামলায় অভিযোগ করা হয়, বৈধভাবে দুবাইয়ে পাঠিয়ে চাকরি দেওয়ার কথা বলে টাকা নিলেও অমি অবৈধভাবে মানুষদের দুবাই পাঠাচ্ছিলেন। অবৈধভাবে পাঠানো ব্যক্তিরা বর্তমানে পুলিশের গ্রেফতার এড়াতে দুবাইয়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে মামলার বাদী অভিযোগ করেছেন।

 

Exit mobile version