সন্ধান২৪.কমঃ মৌলবাদী রাজনৈতিক দল বিজেপি পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী সহিংসতার প্রতিবাদে বিধানসভার অধিবেশন বয়কটের ডাক দিল । শুক্রবার দলের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। এমননি শনিবার স্পিকার নির্বাচনের প্রক্রিয়াতেও অংশ নেবে না তারা।

দিলীপ ঘোষের নেতৃত্বে বৈঠকে হাজির ছিলেন মুকুল রায় ছাড়া বিজেপির সব বিধায়ক। নির্বাচনের পর দলের প্রথম বৈঠকে বিধানসভার অধিবেশন বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দিলীপ ঘোষ বলেছেন, ভোটের ফলপ্রকাশের পর থেকে রাজ্যজুড়ে যেভাবে বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন তার পর রাজ্যে গণতন্ত্রের চর্চা বৃথা। আগে সহিংসতা থামুক, তারপর বিধানসভার অধিবেশনে যোগ দেবেন বিধায়করা।
বৈঠকে উপস্থিত ৭৬জন বিধায়ক এই প্রস্তাবে সম্মতি জানান তারা। শনিবার বিধানসভায় স্পিকার নির্বাচনের প্রক্রিয়াতেও বিজেপি অংশগ্রহণ করবে না বলে জানানো হয়েছে।
গত ২ মে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ হলে দেখা যায়, রাজ্যে ৭৭টি আসনে জয়লাভ করেছে বিজেপি। বৃহস্পতি ও শুক্রবার বিধায়করা শপথগ্রহণ করেন। এর পর পরিষদীয় দলের বৈঠকে সরাসরি বিধানসভা বয়কটের পথে হাঁটল তারা।