পাঁচ বছরে নিউইয়র্কের স্কুলগুলোতে কমেছে লক্ষাধিক শিক্ষার্থী
গত কয়েক বছর ধরে নিউইয়র্ক সিটির স্কুলগুলো থেকে শিক্ষার্থী সংখ্যা কমে যাচ্ছে। সম্প্রতি এই তথ্য জানিয়েছেন সিটির পাবলিক স্কুলের চ্যান্সেলর ডেভিড সি ব্যাংকস। তিনি জানান, গত ৫ বছরে সিটির স্কুলগুলো কমপক্ষে ১ লাখ ২০ হাজার শিক্ষার্থী হারিয়েছে।তিনি তার বক্তব্যে বর্তমান সমস্যা, কোভিড সময়কালীন সমস্যা, সেখান থেকে উত্তরণ ঘটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়া, ক্লাসে মাস্ক ম্যান্ডেট তুলে দেওয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।
পাশাপাশি গত পাঁচ বছরে যেসব শিক্ষার্থী স্কুল থেকে ঝরে পড়েছে, তাদেরকে ফিরিয়ে আনা এবং ভবিষ্যতে ঝরে পড়া রোধ করার পরিকল্পনা বর্ণনা করেন।
তিনি বলেন, আমাদের পরিকল্পনায় রয়েছে স্কুলগুলোকে সহায়তাদানে মনোনিবেশ করা, জন্ম থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত উচ্চমানের প্রযত্ন ও শিক্ষাব্যবস্থা গড়ে তোলা।
