পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯

ইসলামাবাদের সেই বিস্ফোরণস্থল। ছবি: সংগৃহীত।

সন্ধান২৪.কম ডেস্ক : ফের আত্মঘাতী হামলা ইসলামাবাদে। আজ, শুক্রবার ঘটনাটি ঘটেছে ইসলামাবাদের ইমামবারাগের সেহজাদ শহরে। সূত্রের খবর আত্মঘাতী বিস্ফোরণটি ঘটেছে এদিন বিকেলে মসজিদের প্রধান দরজায়। বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৬৯। আহত প্রায় ১৬৯ জন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে আক্রমণকারীকে প্রধান দরজায় থাকা নিরাপত্তারক্ষীরা প্রথমে বাধা দেয়। তখন সেখানে সবাই নামাজে ব্যস্ত ছিলেন।   পাক সংবাদমাধ্যম ‘দ্য ডন’ জানিয়েছে। গুরুতর আহত দেড়শোর বেশি!

ইসলামাবাদ পুলিশ জানিয়েছে, আত্মঘাতী মানববোমাকে প্রবেশপথের সামনে থামানো হয়েছিল। সে সময় ‘সুইসাইড ভেস্ট’ পরা ওই জঙ্গি নিজেকে উড়িয়ে দেয়। পুলিশ আধিকারিক জাফর ইকবাল সংবাদ সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘‘আমরা বেশ কয়েকজনকে হাসপাতালে স্থানান্তরিত করেছি। এই মুহূর্তে কত জনের মৃত্যু হয়েছে তা আমি নির্দিষ্ট ভাবে বলতে পারছি না, তবে হ্যাঁ, অনেকেই নিহত হয়েছেন।’’ উজবেকিস্তানের প্রেসিডেন্ট শভকাত মিরজিওয়েভের দু’দিনের পাকিস্তান সফর শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। তিনি ইসলামাবাদে থাকাকালীনই হল এই হামলা।

কী ভাবে এই বিস্ফোরণ হল, বিস্ফোরণের পিছনে কারা রয়েছে, জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। কোনও গোষ্ঠী এখনও বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তবে, পুলিশ সূত্র জানিয়েছে যে হামলাকারী এক জন বিদেশি নাগরিক এবং তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-র (পাক সরকার যাদের ‘ফিতনা আল খোয়ারিজ়’ বলে) সঙ্গে তার যোগসূত্র মিলেছে।

সুন্নি সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানে অতীতেও বেশ কয়েক বার শিয়া মসজিদে প্রাণঘাতী হামলা হয়েছে। খাইবার পাখতুনখোয়া এবং পাক পঞ্জাব প্রদেশেই এমন হামলার ঘটনা বেশি ঘটেছে। এ ক্ষেত্রেও কোনও সুন্নি জঙ্গিগোষ্ঠী আত্মঘাতী হামলা চালাতে পারে বলে মনে করছেন অনেকে।

 

Exit mobile version