Saturday, February 14, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home আন্তর্জাতিক

পাকিস্তানে  হিন্দুদের সংখ্যা বাড়ল তিন লক্ষ, জনগণনার রিপোর্ট প্রকাশ

July 21, 2024
in আন্তর্জাতিক
Reading Time: 1 min read
0
0
0
SHARES
3
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম: হিন্দুদের জনসংখ্যা বৃদ্ধি পেল পাকিস্তানে। ২০১৭ সালে পাকিস্তানে হিন্দুদের সংখ্যা ছিল ৩৫ লক্ষ। আর ২০২৩ সালে সেই সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ লক্ষে। হিন্দুরাই এখন পাকিস্তানে বৃহত্তম সংখ্যালঘু সম্প্রদায়। গত বছর পাকিস্তানে জনগণনা হয়েছিল। বৃহস্পতিবার ‘পপুলেশন অ্যান্ড হাউজিং সেন্সাস’-এর তথ্য প্রকাশ করেছে পাকিস্তান ব্যুরো অব স্ট্যাটিস্টিক্স। জনগণনা অনুযায়ী, ২০২৩ সালে পাকিস্তানের মোট জনসংখ্যা প্রায় ২৪ কোটি ১৫ লক্ষ।  ২০১৭ সালের তুলনায় মোট জনসংখ্যা বেড়েছে ২.৫৫ শতাংশ। রিপোর্ট অনুযায়ী, এই হার বজায় থাকলে ২০৫০ সালে পাকিস্তানের জনসংখ্যা দ্বিগুণ হবে। ২০১৭ সালে মোট জনসংখ্যার ৯৬.৪৭ শতাংশই ছিল মুসলিম ধর্মাবলম্বী। নতুন জনগণনা অনুযায়ী সেই হার কমে হয়েছে ৯৬.৩৫ শতাংশ।  কলকাতার দৈনিক  বর্তমান।

জনগণনার রিপোর্টে দেখা যাচ্ছে, মুসলিম প্রধান এই দেশে সব সংখ্যালঘু সম্প্রদায়ের জনসংখ্যাই বেড়েছে। তবে মোট জনসংখ্যার নিরিখে শতকার হারে এই ছবি কিছুটা আলাদা। যেমন হিন্দুদের সংখ্যা বাড়লেও শতকরা হারে তা মোট জনসংখ্যার ১.৬১ শতাংশ। ২০১৭ সালে এই হার ছিল ১.৭৩ শতাংশ। অন্যদিকে, খ্রিস্টানের সংখ্যা ২৬ লক্ষ থেকে বেড়ে ৩৩ লক্ষ হয়েছে। একই সঙ্গে শতকরা হারে খ্রিস্টানদের সংখ্যা ১.২৭ শতাংশ থেকে বেড়ে ১.৩৭ শতাংশ হয়েছে। তবে আহমাদিদের জনসংখ্যা ২৯ হাজারেরও বেশি কমে দাঁড়িয়েছে প্রায় ১ লক্ষ ৬৩ হাজার। অন্যদিকে, পাকিস্তানে শিখ ও পার্সি সম্প্রদায়ের জনসংখ্যা যথাক্রমে ১৫ হাজার ৯৯৮ ও ২ হাজার ৩৪৮।  জনগণনার রিপোর্ট অনুযায়ী, পুরুষদের সংখ্যা ১২ কোটি ৪ লক্ষ ৩২ হাজার। আর মহিলাদের সংখ্যা ১১ কোটি ৭ লক্ষ ১৫ হাজার। ২০ হাজার ৩৩১ জন রূপান্তরকামীকেও জনগণনায় নথিভূক্ত করা হয়েছে। মোট জনসংখ্যার ৬৭ শতাংশের বয়স ৩০ বছরের নীচে ও ৮০ শতাংশের বয়স ৪০ বছরের নীচে।

 

Continue Reading

Related Posts

আন্তর্জাতিক

আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের

February 6, 2026
7
আন্তর্জাতিক

‘গ্রিনল্যান্ড আমেদেরই’, সুইৎজারল্যান্ডে সদর্পে ঘোষণা ট্রাম্পের

January 21, 2026
7

Sanjibon Sarker
Editor in Chief/ President

 

Weekly Sandhan Inc.
Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
Contact: +1 646 897 9262
Email: weeklysandhan@gmail.com,
www.sandhan24.com

Bimal Sarkar
Executive Editor
Contact: +1 512-576-2944

Quick Link

  • সম্পাদক
  • গ্যালারি

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

No Result
View All Result
  • Home
  • Login

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version