সন্ধান২৪.কম : পাকিস্তানের বেলুচিস্তানের এক বাসিন্দা দাবি করেছে, পাকিস্তান সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা দীর্ঘ দিন যাবত যে গুম করেছে তা এখনও অব্যাহত রেখেছে । বিশ্ব জোরপূর্বক গুম দিবস উপলক্ষে নিউ ইয়র্কে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এ দাবি করেন নাজিব খান নামের ওই ব্যক্তি।
এবছর নিখোঁজ হওয়া থেকে সুরক্ষার ৪০ বছর উদযাপন এবং বলপূর্বক নিখোঁজদের সুরক্ষা সম্মেলনের ১০ম বার্ষিকী উপলক্ষে নিউ ইয়র্কে এ আয়োজন করা হয়।
প্লার্কাড হাতে প্রতিবাদী নাজিব খান বলেন, আমরা নিউইয়র্কে অবস্থানরত পাক নাগরিকরা এখান থেকেই আমাদের প্রতিবাদ জানিয়েছি। আমরা বিশ্ববাসীকে জানাতে চাই যে পাকিস্তান এখন সংখ্যালঘুদের জন্য একটি জেলখানা হয়ে দাঁড়িয়েছে।
গত সোমবার প্রতিবাদ কর্মসূচি চলাকালে তিনি বলেন, পাকিস্তান সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা মানুষের উপর দীর্ঘদিন যাবত যেভাবে বল প্রয়োগ করেছে এবং তা অব্যাহত রেখেছে তারই প্রতিবাদে আজ আমরা রাস্তা নেমে এসেছি। তাদের এ কাজের ফলে রাজনীতিবিদ, রাজনৈতিক কর্মী এবং সাংবাদিক সহ হাজার হাজার মানুষ এখন পর্যন্ত বলপূর্বক নিখোঁজ হয়েছেন।
নাজিব খানের দাবি, পাক বাহিনীর এই বিষয়গুলি নিয়ে পাকিস্তানে একটি সম্পূর্ণ মিডিয়া ব্ল্যাকআউট রয়েছে। সাংবাদিকরা মানবাধিকার নিয়ে রিপোর্ট করতে ভয় পাচ্ছেন যা গত ২০ বছর ধরে চলছে। বিশেষ করে আদিবাসী অঞ্চলে এর পরিমাণ বেশি। পাকিস্তানের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিদের এ বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। বিজনেজ স্টান্ডার্স।