Sunday, February 8, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home বাংলাদেশ

পাটকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী শ্রমিকদের মানববন্ধন

July 4, 2020
in বাংলাদেশ
Reading Time: 1 min read
0
0
0
SHARES
16
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম : পাটকল বন্ধের সরকারি সিদ্ধান্ত প্রত্যাহার করে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করাসহ পাঁচ দফা দাবিতেদাবিতে বৃহস্পতিবার বরিশাল, চট্টগ্রাম, যাশোর, দিনাজপুর ও গাইবান্ধাসহ বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

গাইবান্ধা :   রাষ্ট্রায়ত্ব পাটকল বন্ধের চক্রান্ত বন্ধসহ পাঁচ দফা দাবিতে বৃহস্পতিবার (২ জুলাই) বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরের ডিবি রোডে রাজপথে এক অবস্থান কর্মসূচি পালন করে।

জোট সমন্বয়ক বাসদ মার্কসবাদী জেলা নেতা কাজী আবু রাহেন শফিউল্যা খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবি জেলা সভাপতি ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, বাসদ জেলা সমন্বয়ক গোলাম রব্বানী, সিপিবি’র জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বাসদ মার্কসবাদী জেলা কমিটির সদস্য নিলুফার ইয়াসমিন শিল্পী, বাসদ জেলা ফোরাম সদস্য সুকুমার মোদক প্রমুখ।

বক্তারা বলেন, সরকার হাজারো শ্রমিকের পেটে লাথি দিয়ে দেশের ২২টি রাষ্ট্রায়ত্ব পাটকল বিক্রির চক্রান্ত করছে। জনগণের উপর এমন ফ্যাসিবাদী উপায়ে সরকার শোষণ-নির্যাতন চালাচ্ছে যা মানুষের মৌলিক ও মানবিক অধিকার হরণ করে দূর্নীতি-লুটপাটের রাজত্ব কায়েম করছে। আর এক দিকে রাষ্ট্রায়ত্ব পাটকল বন্ধ করে দিলে অসংখ্য মানুষ কর্মসংস্থান হারিয়ে অনাহার-অসহায় জীবনযাপন করবে।

তাই বক্তারা সরকারের এমন অরাজনৈতিক-গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের আহবান জানান।বক্তারা, দেশে স্বাস্থ্যখাতে অনিয়ম-দূর্নীতি, অব্যবস্থাপনা বন্ধ, বিনামূল্যে সকল নাগরিকের করোনা পরীক্ষা ও চিকিৎসা, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, বছরে মনগড়া জ্বালানির দামবৃদ্ধির জন্য সংসদে উত্থাপিত বিল প্রত্যাহারসহ বন্যা নিয়ন্ত্রণের নামে পানি উন্নয়ন বোর্ডের কোটি কোটি টাকা লুটপাট বন্ধ ও দূর্নীতিবাজ কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান

চট্টগ্রাম : জাতীয় শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলা শাখা বেলা সাড়ে ১১টায় নগরীর চেরাগী পাহাড় মোড়ে মানববন্ধন করে। এতে সভাপতিত্ব করেন ফেডারেশন চট্টগ্রামের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন। বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম জেলার সভাপতি অ্যাডভোকেট আবু হানিফ, সাধারণ সম্পাদক শরীফ চৌহান, জাতীয় শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক দিদারুল আলম চৌধুরী, আমিন পাটকল ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল আলম, ছাত্রমৈত্রী কেন্দ্রীয় সভাপতি ফারুক আহমেদ, হাফিজ জুটমিল ওয়ার্কার্স ইউনিয়ন সভাপতি নূর মোহাম্মদ মিলন প্রমুখ।

বরিশাল : বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় শ্রমিক ফেডারেন বরিশাল জেলা কমিটি। নগরের প্রাণকেন্দ্র অশ্বিনী কুমার টাউন হলের সামনে সদর রোডে মানববন্ধন করা হয়। জেলা কমিটির সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বরিশাল ওয়ার্কার্স পার্টি জেলা সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শেখ মো. টিপু সুলতান, টিইউসির বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক একে আজাদ, জাতীয় শ্রমিক ফেডারেশন জেলা সহসভাপতি আনোয়ার হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন চৌধুরী, জাতীয় কৃষক কমিটির নেতা মো. মোজাম্মেল হক ফিরোজ, কেন্দ্রীয় ছাত্র মৈত্রী কেন্দ্রীয় নেতা সুজন আহমেদ, বরিশাল মহানগর আহ্বায়ক শামিল শাহরুখ তমাল, জেলা কমিটি সভাপতি মিন্টু দে প্রমুখ।

যশোর : প্রেস ক্লাব যশোরের সামনে বাম জোটের উদ্যোগে শারীরিক দূরত্ব বজায় রেখে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন নেতারা। বাম গণতান্ত্রিক জোট যশোরে সমন্বয়ক এবং ইউনাইটেড কমিউনিস্ট লীগ যশোরের সম্পাদক তসলিমুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা সিপিবির সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন, বাসদ নেতা আলাউদ্দিন ও ইউসিএলবির নেতা কামাল হাসান পলাশ।

দিনাজপুর : দিনাজপুরে বাম গণতান্ত্রিক জোট বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দিনাজপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, সিপিবি কেন্দ্রীয় নেতা আলতাফ হোসাইন ও দিনাজপুরের সভাপতি অ্যাডভোকেট মেহেরুল ইসলাম, সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাদল, বাসদ নেতা কিবরিয়া প্রমুখ।

Continue Reading

Related Posts

বাংলাদেশ

ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক

February 6, 2026
12
বাংলাদেশ

বাংলাদেশে নির্বাচনে অশান্তির আশঙ্কা ! মার্কিন নাগরিকদের সতর্ক করল ট্রাম্প প্রশাসন

January 30, 2026
3

Sanjibon Sarker
Editor in Chief/ President

 

Weekly Sandhan Inc.
Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
Contact: +1 646 897 9262
Email: weeklysandhan@gmail.com,
www.sandhan24.com

Bimal Sarkar
Executive Editor
Contact: +1 512-576-2944

Quick Link

  • সম্পাদক
  • গ্যালারি

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

No Result
View All Result
  • Home
  • Login

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version