পিকনিকে দিনভর নাচগান, সন্ধের পর ট্রলারেই চার শিল্পীকে ধর্ষণের চেষ্টা

সন্ধান২৪.কম ডেক্স   : দিনভর নদীপথে ভ্রমণের জন্য মনোরঞ্জনের  আয়োজন করা হয । চার শিল্পীর নাচেগানে মাতোয়ারা হয়ে যায় যুবকের দল। কিন্তু সন্ধে নামতেই  বিপত্তি। চুক্তি অনুযায়ী, বিকেলের পর শিল্পীদের ছেড়ে না দিয়ে তাঁদের সঙ্গে অশালীন আচরণ, এমনকী ধর্ষণের চেষ্টার গুরুতর অভিযোগ ওঠে। তবে পুলিশের তৎপরতায় নিরাপদেই উদ্ধার হয়েছেন তরুণী শিল্পীরা। ঢাকার  শীতলক্ষ্যা নদীর ঘটনায় অভিযুক্তরা পলাতক। তদন্তে নেমেছে পুলিশ।

এ বিষয়ে বেলাবো তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক  জানান, সন্ধের সময় নৃত্যশিল্পীদের ট্রলার থেকে তীরে নামিয়ে দেওয়া হবে, এমনই কথা বলেছিলেন আয়োজকরা। কিন্তু দিন গড়িয়ে, সন্ধে পেরিয়ে রাত নেমে এলেও পিকনিকের আয়োজক রূপগঞ্জ গ্রামের হৃদয়, বিপ্লব, নিলয়, শাওন, রাসেল, সাগররা তাঁদের ট্রলার থেকে না নামিয়ে চার তরুণীকে ধর্ষণের চেষ্টা চালায়। বিষয়টি আঁচ করতে পেরে পিকনিকে যাওয়া অন্য এক নৌকার এক তরুণী ৯৯৯-এ কল করে তাদের উদ্ধারের জন্য পুলিশের সহায়তা চান।

রবিবার  ঢাকা থেকে চার নৃত্যশিল্পীকে নিয়ে নদীপথে আনন্দ ভ্রমণে বেরয় ৩৫ জনের একটি দল। মাথা পিছু ১১ হাজার টাকার বিনিময়ে চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, সারাদিন তাঁরা নৌকায় অনুষ্ঠান করে মাতিয়ে রাখেন। বিকেলের পর ছেড়ে দেওয়ার কথা তাঁদের। কিন্তু চুক্তি ভেঙে সন্ধে পর্যন্ত পারফর্ম করানো হয় তাঁদের দিয়ে। তারপরও ছাড়া হয়নি। অভিযোগ, রূপগঞ্জের পিতলগঞ্জ এলাকায় এনে তাঁদের সঙ্গে অশালীন আচরণ এবং ধর্ষণের চেষ্টা করে কয়েকজন যুবক। তাঁদের বিপদ দেখে অন্য নৌকায় থাকা এক তরুণী ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন। পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে।

পরে রাত ১১টা নাগাদ রূপগঞ্জ থানা পুলিশ ও নৌ-পুলিশ যৌথ অভিযান চালিয়ে শীতলক্ষ্যা নদীর পিতলগঞ্জ কাচারিঘাট এলাকা থেকে তাঁদের উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকনিকের আয়োজক যুবকরা ট্রলার থেকে পালিয়ে যায়। এ ঘটনায় নৌ-পুলিশ বাদী হয়ে ইছাপুরা ফাঁড়িতে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

 

Exit mobile version