পেনসিলভানিয়ায় একই পরিবারের ৮ জনকে গুলি করে হত্যা, আত্মঘাতী বন্দুকবাজ

বন্দুকবাজের হামলায় ৯ জনের মৃত্যুর পর পুলিশি ব্যারিকেডের ভেতর পরে থাকা রক্তাক্ত চাদর। ছবি: রয়টার্স।

সন্ধান২৪.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক বন্দুকধারীর নির্বিচার গুলিতে অন্তঃসত্ত্বা নারী ও দুই শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছেন।

পরে ওই বন্দুকধারী নিজের গুলিতে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে স্থানীয় পুলিশ।

স্থানীয় সময় শনিবার (১০ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে আগের সন্ধ্যায় ঘটে যাওয়া এই ভয়াবহ হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য প্রকাশ করে কর্তৃপক্ষ।

শুক্রবার রাতে আমেরিকার পেনসিলভেনিয়ার ইরি শহরে গুলি চালনার ঘটনা ঘটে। ৪৫ বছর বয়সি এক ব্যক্তির গুলিতে মৃত্যু হল এক অন্তঃসত্ত্বা মহিলা ও দুই শিশু-সহ আট জনের। পুলিশ পৌঁছোনোর আগেই আত্মঘাতী হন ওই বন্দুকবাজ।

আমেরিকার পেনসিলভেনিয়ায় ফের বন্দুকবাজের হামলা। ৪৫ বছর বয়সি এক ব্যক্তির এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হল আট জনের, যাঁদের মধ্যে এক জন অন্তঃসত্ত্বা মহিলা এবং দুই শিশুও রয়েছে। পুলিশ জানিয়েছে, আট জনকে খুনের পর ওই ব্যক্তি নিজেও আত্মঘাতী হয়েছেন।

শনিবার এক সাংবাদিক বৈঠকে ইরি পুলিশের প্রধান রিক লোরা জানান, শুক্রবার রাতে পেরি স্ট্রিটের একটি বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছোনোর আগেই সন্দেহভাজন হামলাকারী নিজেকে গুলি করেন। দোতলা থেকে তাঁর দেহ উদ্ধার হয়। লোরা বলেন, “কিছু দৃশ্য ঘটনাস্থল ছেড়ে আসার পরেও মনে থেকে যায়। এটি তেমনই একটি মর্মান্তিক ঘটনা।”

হামলার প্রকৃত কারণ এখনও পুলিশের কাছে স্পষ্ট নয়। তবে পুলিশ প্রধান জানিয়েছেন, নিহত আট জনের মধ্যে সাত জনই ওই হামলাকারীর পরিবারের সদস্য এবং এক জন তাঁদের পারিবারিক বন্ধু। হামলাকারী প্রথমে বাড়ির ভিতরে গুলি চালান। তার পর বাড়ি থেকে বেরিয়ে এসে দুই মহিলাকেও গুলি করেন। আতঙ্কে ওই দুই মহিলা প্রতিবেশীদের কাছে সাহায্যের আর্জি জানাচ্ছিলেন।

 

 

Exit mobile version