সন্ধান২৪.কমঃ ফাইনালে ব্রাজিল বনাম আর্জেন্টিনা। কলম্বিয়াকে পেনাল্টিতে হারিয়ে দিলেন মেসিরা। খেলার ফল ৪-৩। আর্জেন্টিনা ও কলম্বিয়া মুখোমুখি হয়েছিল কোপা আমেরিকার ফাইনালে ওঠার লড়াইয়ে ।

বুধবার সকালে ম্যাচের মাত্র সাত মিনিটেই লিওনেল মেসির পাস থেকে কলম্বিয়ার জাল খুঁজে নেন লাউতারো মার্টিনেজ। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা। তবে বিরতির পর ম্যাচে সমতায় ফেরায় কলম্বিয়া।
৯০ মিনিটে ১-১ গোলে খেলা অমিমাংসিত থাকায় ম্যাচটি গড়িয়েছে টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে কলম্বিয়ার তিনটি শট রুখে দিয়ে ম্যাচে নায়ক বনে গেছেন আর্জেন্টিনার গোলরক্ষক অ্যামি মার্টিনেজ। ম্যাচের ৬২তম মিনিটে কলম্বিয়ার পক্ষে গোলটি করেন লুইস দিয়াজ। এর আগে ম্যাচের তৃতীয় মিনিটে কলম্বিয়ার দুই তিন ডিফেন্ডারকে কাটিয়ে ডি বক্সে ঢুকে পড়েন লিওনেল মেসি। দারুণভাবে বল বাড়িয়ে দেন নিকোলাসা গঞ্জালেসকে। কিন্তু তার হেড গন্তব্য খুঁজে নিতে ব্যর্থ হয়।
এর তিন মিনিট পরই গোলের দেখা পায় আর্জেন্টিনা। বক্সের মধ্যে বল পেয়ে কিছুটা পেছনে দাঁড়িয়ে থাকা লাউতারো মার্টিনেজকে বাড়িয়ে দেন লিওনেল মেসি। সেখান থেকে গোল করতে ভুল করেননি ইন্টার মিলান ফরোয়ার্ড।


সেই দলের বিপক্ষে মাঠে রোমেরোকে ছাড়াই মাঠে নেমেছেন মেসি।

পেছনের তেতো স্বাদকে আজ ভুলতে চান মেসি। কলম্বিয়ার বিপক্ষে সবশেষ তিন দেখায় জয়ের মুখ দেখেনি আর্জেন্টিনা। উল্টো পেতে হয়েছে এক ম্যাচে হারের স্বাদ, বাকি দুটি ড্র। সেই লক্ষ্যে ৪-৩-৩ ছকে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করে আর্জেন্টিনা। শুরুতেই এগিয়ে যায় আর্জেন্টিনা।
কলাম্বিয়ার বিপজ্জনক স্থানেই বারবার বল নিয়ে গেছে আর্জেন্টাইন ফরোয়ার্ডরা। যাদের নেতৃত্বে অধিনায়ক মেসি।
এভাবে কয়েকবার আক্রমণের পর ছয় মিনিটের মাথায়ই প্রথম সফলতার মুখ দেখে আর্জেন্টিনা। দূর থেকে ক্রসে গোলপোস্টের খুব কাছাকাছি বল পান মেসি।
কলম্বিয়ার দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে কাট ব্যাক পাস দেন ডি-বক্সে অরক্ষিত স্থানে দাঁড়িয়ে থাকা লাউতারো মার্তিনেজকে। মুহূর্তেই তা জালে জড়িয়ে দেন ইন্টার মিলান ফরোয়ার্ড।


