Wednesday, February 11, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home আন্তর্জাতিক

প্রিয়াঙ্কা গান্ধীকে এবার বাড়ি ছাড়ার নোটিস দিল মোদি সরকার

July 2, 2020
in আন্তর্জাতিক
Reading Time: 1 min read
0
0
0
SHARES
6
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম :  গান্ধী পরিবারের ওপর নরেন্দ্র মোদি সরকার একের পর এক ব্যবস্থা নিয়েই যাচ্ছে। এবার আগামী ১ আগস্টের মধ্যে সরকারি বাংলো ছাড়তে  প্রিয়াঙ্কা গান্ধীকে নোটিস দেয়া হয়েছে । ভারতের কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রণালয় বুধবার এ ব্যাপারে নোটিস জারি করেছে। 

এছাড়া  গান্ধী পরিবারের নিরাপত্তার দায়িত্ব থেকে স্পেশাল প্রোটেকশন গ্রুপকে  কয়েক মাস আগে সরিয়ে দিয়েছে মোদি সরকার।  দীর্ঘদিন ধরেই নয়াদিল্লির লোধি এস্টেটের একটি সরকারি বাংলোতে থাকেন প্রিয়াঙ্কা। প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যুর পর থেকেই রাহুল, প্রিয়াঙ্কা এবং প্রিয়াঙ্কার পরিবার তথা তাঁর স্বামী রবার্ট বঢড়াও এসপিজি নিরাপত্তা পেতেন। সেই কারণেই সরকারি বাংলো দেওয়া হয়েছিল প্রিয়াঙ্কাকে।

বাংলো ছাড়ার যুক্তি হিসেবে বলা হয়েছে, যেহেতু এসপিজি নিরাপত্তা আর প্রিয়াঙ্কা পান না, তাই তাঁর বাংলোও ছেড়ে দিতে হবে। প্রিয়াঙ্কাকে বাংলো ছাড়তে হলেও সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সরকারি বাংলো থাকবে। লোকসভার পাঁচ বারের সাংসদ সনিয়া গান্ধী। তা ছাড়া তিনি বৃহত্তম বিরোধী দলের সভানেত্রী। ফলে লুটিয়েন দিল্লিতে এমনিতেই তাঁর টাইপ এইট বাংলো পাওয়ার কথা। রাহুল গান্ধীও চার বারের সাংসদ। সাংসদ হিসাবেই বাংলো পাচ্ছেন তিনি।

রাজীব গান্ধীর কন্যা প্রিয়াঙ্কা নির্বাচিত জনপ্রতিনিধি নন। তাঁর কেবল সাংগঠনিক পদ রয়েছে। সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক ও ওয়ার্কিং কমিটির সদস্য তিনি। ফলে সরকারি বাংলো তাঁর পাওয়ার কথা নয়।

ভারতের রাজনৈতিক ঐতিহ্য অনুযায়ী সরকারি যে নোটিস ইস্যু করেছে তা ভুল না হলেও কিছুটা অস্বাভাবিক। কারণ বাজপেয়ীর শাসনামলে কংগ্রেসের নেতারা সংসদের সদস্য না হওয়া সত্ত্বেও সরকারি বাংলোতে থাকার সুযোগ পেয়েছেন। আবার কংগ্রেসের শাসনামলে বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীরাও সরকারি বাংলোতে থেকেছেন। এছাড়া সরকারি বাংলোতে রাজনীতিবিদদের ভাড়া দিয়ে থাকারও নজির রয়েছে। সূত্র : দ্য ওয়াল।

Continue Reading

Related Posts

আন্তর্জাতিক

আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের

February 6, 2026
7
আন্তর্জাতিক

‘গ্রিনল্যান্ড আমেদেরই’, সুইৎজারল্যান্ডে সদর্পে ঘোষণা ট্রাম্পের

January 21, 2026
7

Sanjibon Sarker
Editor in Chief/ President

 

Weekly Sandhan Inc.
Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
Contact: +1 646 897 9262
Email: weeklysandhan@gmail.com,
www.sandhan24.com

Bimal Sarkar
Executive Editor
Contact: +1 512-576-2944

Quick Link

  • সম্পাদক
  • গ্যালারি

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

No Result
View All Result
  • Home
  • Login

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version