সন্ধান২৪.কমঃ কমিউনিটির দুই পরিচিত মুখ ও দক্ষ সংগঠক ফাহাদ সোলায়মান ও মোহাম্মদ আলী দুটি বিশেষ পদে নির্বাচিত হয়ে মূলধারার রাজনীতিতে যুক্ত হলেন।
ফাহাদ সোলায়মান মোহাম্মদ আলী
জেবিবিএর সাধারণ সম্পাদক,দক্ষ সংগঠক ও অগ্রসর চিন্তার মানুষ ফাহাদ সোলায়মান কুইন্স বরো প্রেসিডেন্টের প্রতিনিধি নির্বাচিত হয়েছেন।
অপর দিকে বাংলাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ এবং সমাজসেবক মোহাম্মদ আলী নিউইয়র্ক ষ্টেটএ্যাসেম্মেলিওম্যান জেনিফার রাজকুমারের সমন্বয়ক ( কমিউনিটি লিয়াজো ) পদে নির্বাচিত হয়েছেন।
এই পদে নির্বাচিত হওয়ায় কুইন্স বরো প্রেসিডেন্ট ডোনাবান রির্চাডের নব নিযুক্ত প্রতিনিধি ( ডেলিগেড) ফাহাদ সোলায়মান তার প্রতিক্রিয়ায় বলেন, আমি মনে করি আমার দক্ষতা ও যোগ্যতার জন্য ডোনাবান আমাকে তার প্রতিনিধি হিসেবে পছন্দ করেছেন। আমাকে দেয়া দায়িত্ব আমি অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে পালন করবো। এই পদে থেকে বাঙলী কমিউনিটির জন্য যতটা কাজ করা যায়,তা করে যাব। ভবিষ্যতে যাতে আরও সামনে যেতে পারি তার জন্য আমি সবার সহযোগিতা চাই।
নিউইয়র্ক ষ্টেটএ্যাসেম্মেলিওম্যান জেনিফার রাজকুমারের সমন্বয়ক মোহাম্মদ আলী তার প্রতিক্রিয়ায় বলেন,
ষ্টেটএ্যাসেম্মেলিওম্যান আমাকে যে সম্মানে ভূষিত করেছেন, আমি মনে করি এ সম্মান শুধু আমার একার না, পুরো কমিউনিটির। এই পদে থেকে আমি মূলধারার সাথে কমিউনিটির সেতুবন্ধনের চেষ্টা করবো। সেই সাথে ষ্টেটের যত সুযোগ-সুবিধা আছে,তা কমিউনিটিতে দেয়ার চেষ্টা করবো।
উল্লেখ্য, মোহাম্মদ আলী একমাত্র প্রথম বাংলাদেশী হিসেবে কমিউনিটি এরিয়া চেয়ারপার্সন পদে আছেন।