ফেনীতে মাদরাসা ছাত্রীকে নৃশংসভাবে হত্যা

তানিসা ইসলাম ও আক্তার হোসেন নিশান।

সন্ধান২৪.কমঃ ফেনী  তানিসা ইসলাম (১১) নামে এক মাদরাসা ছাত্রীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  বৃহস্পতিবার (৬ মে) রাত ১০টার দিকেসদর উপজেলার কালিদহ ইউনিয়নের মাইজবাড়িয়া গ্রামে বাড়ির ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 তানিসাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে তার জেঠাতো ভাই আক্তার হোসেন নিশানকে (১৫) আটক করে। পুলিশ ঘটনাস্থলে নিশানের জুতা পেয়ে তাৎক্ষণিক তাকে বাড়ি থেকে আটক করে। সে ওই বাড়ির মৃত সাহাব উদ্দিনের ছেলে এবং স্থানীয় একটি মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্র। 

এদিকে শুক্রবার (৭ মে) তানিসা ইসলামের ভাই আশরাফুল ইসলাম হাসনাত বাদি হয়ে আক্তার হোসেন নিশানকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন। তানিসা ইসলামকে গলা কেটে হত্যার ঘটনায় তার জেঠাতো ভাই মামলার আসামি আক্তার হোসেন নিশান ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ শরাফ উদ্দিন আহমেদ এর আদালেতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। তবে আসামি আক্তার হোসেন নিশান কিশোর হওয়ায় তাকে গাজীপুর কিশোর সংশোধনাগারে পাঠানো হবে।

 

Exit mobile version