ফের বন্দুকবাজের হামলায় রক্তাক্ত, টেক্সাসে মৃত অন্তত ৩

গুলিবর্ষণ করে ১৯ বছরের ব্র্যান্ডন স্কট হল নামের এই তরু

সন্ধান২৪.কম ডেস্ক: মার্কিন মুলুক ফের বন্দুকবাজের হামলায় রক্তাক্ত । রবিবার টেক্সাস প্রদেশের রাজধানী অস্টিন শহরের এক বহুতল আবাসনে এই ঘটনাটি ঘটেছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, রবিবার দুপুরে আচমকা আবাসনটি থেকে একের পর এক গুলির শব্দ ভেসে আসে। সেই শব্দ শুনে পুলিশে খবর দেন স্থানীয়রা। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশবাহিনী। তাঁরা দেখতে পান, রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তিনটি দেহ। দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, ঘটনাস্থলেই মৃত্যু হয় আক্রান্তদের। এদিকে, এখনও পর্যন্ত পলাতক বন্দুকবাজ। গুলির আঘাতে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে তিনজনের। তদন্তকারীদের ধারণা গার্হস্থ্য হিংসার জেরেই এই কাণ্ডটি ঘটেছে। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়ায় ওই এলাকায়। হামলাকারীর সন্ধানে অভিযান চলছে।

উল্লেখ্য, গত শুক্রবার ইন্ডিয়ানাপোলিসের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ফেডেক্সের (ক্যুরিয়ার সার্ভিস সংস্থা) কার্যালয়ে গুলি চলে। ওই সংস্থাটির কর্মীদের উপর গুলিবর্ষণ করে ১৯ বছরের ব্র্যান্ডন স্কট হল নামের এক তরুণ। ওই হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৮ জন।  এদিকে, হামলার পরই আত্মহত্যা করে ওই বন্দুকবাজ। তবে কী কারণে হঠাৎ ওই ব্যক্তি গুলি চালিয়ে এত জনকে মেরে ফেললেন তা স্পষ্ট করে জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

 

Exit mobile version