Thursday, February 12, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home খেলা

ফ্রান্সের প্রেসিডেন্টের পরামর্শে পিছুটান এমবাপ্পের

May 25, 2022
in খেলা
Reading Time: 1 min read
0
0
0
SHARES
1
VIEWS
Share on Facebook

এক বছর ধরে চলল রুদ্ধশ্বাস নাটক। শেষ দৃশ্যে রিয়াল মাদ্রিদকে ‘না’ বলে পিএসজিতেই থেকে গেলেন কিলিয়ান এমবাপ্পে। রিয়ালের সঙ্গে সমঝোতায় পৌঁছার পরও শেষ মুহূর্তে হঠাৎ মতবদল। পিএসজির সঙ্গে কেন তিন বছরের নতুন চুক্তি করলেন ফরাসি ফরোয়ার্ড? সোমবার স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে কারণটা ব্যাখ্যা করলেন এমবাপ্পে।

প্রশ্ন : সিদ্ধান্ত নেওয়ার আগে ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গেও নাকি কথা বলেছেন?

এমবাপ্পে : এটা বিশেষ কিছু। কখনো কল্পনাও করিনি যে, এমন গুরুত্বপূর্ণ কারও সঙ্গে শুধু আমার নতুন চুক্তি নিয়ে কথা হবে। ভালো পরামর্শ পেয়েছি। কিন্তু দিনশেষে এটা আমারই সিদ্ধান্ত। অনেক ভেবেচিন্তে নিজের দেশে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি একজন ফরাসি। একটি নতুন প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ হতে চেয়েছি। পিএসজিতে নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। আমার বিশ্বাস, এটা খুব ভালো সিদ্ধান্ত।

প্রশ্ন : নতুন চুক্তিতে বিশ্বকাপের পর পিএসজি ছাড়ার ব্যাপারে কোনো শর্ত আছে কী?

এমবাপ্পে : স্পেনে এ ধরনের শর্ত থাকে, ফ্রান্সে নয়। এই মুহূর্তে আমি শুধু পরের মৌসুম নিয়ে ভাবছি। অন্য কিছু নিয়ে ভাবতে চাই না। পিএসজির একজন খেলোয়াড় হিসাবে নিজের ক্লাবকে সম্মান করতে হবে। সত্যি বললে, এক সময় লিভারপুলের সঙ্গেও কথা বলেছি। আমার মায়ের প্রিয় রং লাল। তিনি লিভারপুলের ভক্ত। মোনাকোতে থাকতে তাদের সঙ্গে দেখা করেছিলাম। পরেও হালকা কথাবার্তা হয়েছে। তবে তা বেশিদূর এগোয়নি। শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ ও পিএসজির মধ্যে একটিকে বেছে নিতে হতো। সবাই জানে, গত বছর আমি রিয়ালে যেতে চেয়েছিলাম। তখন ভেবেছিলাম এটাই ভালো সিদ্ধান্ত। এখন পরিস্থিতি ভিন্ন। কারণ আমি ফ্রি এজেন্ট। একজন ফরাসি হিসাবে নিজের দেশের জন্য আমি গুরুত্বপূর্ণ। আর দেশের স্বার্থ জড়িত থাকলে শুধু ফুটবল নিয়ে ভাবলে চলে না, পুরো জীবন নিয়েই ভাবতে হয়। অবসরের পর পরিবার ও বন্ধুদের সঙ্গে আমি ফ্রান্সেই থাকব।

… আমি শুধু রিয়াল মাদ্রিদের সমর্থকদের ধন্যবাদই জানাতে পারি। সেখানে না

খেলেও তাদের কাছ থেকে অবিশ্বাস্য ভালোবাসা পেয়েছি।

প্রশ্ন : রিয়াল মাদ্রিদে খেলার স্বপ্ন কী এখনও দেখেন?

এমবাপ্পে : পিএসজির সঙ্গে সবে নতুন চুক্তি করার পর একথা বলা অসম্মানজনক হবে যে, রিয়ালে খেলা আমার স্বপ্ন। ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না। আমার ভাবনাজুড়ে এখন শুধুই পিএসজি।

প্রশ্ন : শুধু অর্থের জন্য প্যারিসে থেকে যাওয়ার অভিযোগ সম্পর্কে কী বলবেন?

এমবাপ্পে : আমার জন্য ব্যাপারটা দুঃখজনক শৈশব থেকেই। আমার ধ্যানজ্ঞান ফুটবল। সবসময় ফুটবল, শিরোপা, গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে কথা বলেছি, টাকা-পয়সার আলোচনা করিনি। মানুষ যা খুশি তাই বলতে পারে; কিন্তু আমাকে যারা জানেন তারা ব্যাপারটা বুঝবেন। রিয়াল মাদ্রিদ ও পিএসজির সবার সঙ্গে আমি কথা বলেছি। তারা জানে যে, ফ্লোরেন্তিনো পেরেজ (রিয়াল সভাপতি) কিংবা নাসের আল খেলাইফির (পিএসজি সভাপতি) সঙ্গে কখনো অর্থ নিয়ে কথা হয়নি আমার। আমার আইনজীবী ও মা আর্থিক বিষয়গুলো দেখেন। আমি ক্রীড়া প্রকল্প নিয়ে কথা বলেছি। কারণ আমি কথা বলি মাঠে। অর্থ আমার অ্যাকাউন্টে চলে যায়। সেদিকে কখনো কখনো নজর দিলেও এসব নিয়ে আমি ভাবি না। আমার কাজ শিরোপা জেতা, নিজেকে সেরা প্রমাণ করা এবং সুখে থাকা। এখন আমি সুখী।

Related Posts

খেলা

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?

February 6, 2026
1
খেলা

বাংলাদেশ মহিলা দল টানা সপ্তমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে

January 28, 2026
6
No Result
View All Result

Recent Posts

  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯
  • বাংলাদেশে নির্বাচনে অশান্তির আশঙ্কা ! মার্কিন নাগরিকদের সতর্ক করল ট্রাম্প প্রশাসন

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version