ফ্রান্স ইস্যুতে সংযত থাকতে বলেছেন

সন্ধান২৪.কম : ফ্রান্স ইস্যুতে সব পক্ষকে সংযত থাকার অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তিনি জানান, ফ্রান্সে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো নিন্দনীয়। তবে ধর্মীয় কারণে কোনও সহিংসতা বাংলাদেশ সমর্থন করে না।

পররাষ্ট্র সচিব আরো বলেন,ধর্মীয় বিষয়গুলোকে অর্থনৈতিক ইস্যুর সঙ্গে গুলিয়ে না ফেলা হয়। আমরা দেখেছি যে ধর্মীয় অনুভূতির কারণে এখানে অনেকে প্রতিবাদ করেছেন। সেখানে ফ্রান্সকে বয়কট করতে বলা হচ্ছে। সুতরাং আমরা সবাইকে বলবো ধৈর্য ধরার জন্য, সংযত হওয়ার জন্য। 

তিনি বলেন, ধর্মীয় কারণে কোনও সহিংসতা বাংলাদেশ সমর্থন করে না। তবে আমরা একইসঙ্গে মনে করি যে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কোনও ধরনের উক্তি বাক স্বাধীনতার নামে বলার ক্ষেত্রে কিছু দায়িত্ব আছে। সেটিও আমরা স্মরণ করিয়ে দিতে চাই।

 

 

Exit mobile version