Thursday, February 5, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home সাহিত্য

বইয়ের ভেতর লাইব্রেরি

June 15, 2022
in সাহিত্য
Reading Time: 1 min read
0
0
0
SHARES
0
VIEWS
Share on Facebook

পৃথিবীর চোখ ধাঁধানো সব আবিষ্কার যেন দুবাইয়েরই। বিশ্ববাসীর বিস্ময়ের দরজায় প্রথম ধাক্কা দিয়েছিল বুর্জ আল-খলিফা। সেই থেকেই শুরু। এবার বই আকৃতির এক বিরাট লাইব্রেরি বানিয়ে স্থাপত্যশিল্পের বাহাদুরিতে আরও একটি মোহর বসাল দুবাই। সচরাচর লাইব্রেরিতে সাজানো থাকে বই। এখানে তার উলটো। বইয়ের ভেতরে থাকবে লাইব্রেরি! শহরটির ‘ঐতিহাসিক গ্রাম’ আল জাদ্দাফের মধ্যমণি এখন সাততলার এ গ্রন্থাগার। প্রধানমন্ত্রী মোহাম্মদ রশিদ আল মাখতুমের নামে নামকরণ করা হয়েছে ‘মোহাম্মদ বিন রশিদ লাইব্রেরি’।

মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম গ্লোবাল ইনিশিয়েটিভসের (এমবিআরজিআই) অংশ হিসাবে পরিবেশবান্ধব এ লাইব্রেরিটি শহরের প্রাণকেন্দ্রে সর্বোচ্চ মান নিশ্চিত করা হয়েছে। লাইব্রেরিটির ১০ শতাংশ বিদ্যুৎ আসবে ছাদে বসানো সোলার প্যানেল থেকে। আরব আমিরাতে ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মাদ বিন রশিদ আল মাখদুম সোমবার দুবাই সংস্কৃতির নতুন এ বাতিঘর উদ্বোধন করেন। আগামীকাল (১৬ জুন) জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। গ্রন্থাগারটি একটি কাঠের স্ট্যান্ডের আকারে ডিজাইন করা হয়েছে। দেখতে রেহালের মতো। এর মোট আয়তন ৫৪ হাজার বর্গমিটার। সাদতলাবিশিষ্ট লাইব্রেরির ভেতরে রয়েছে আরবি ও বিদেশি ভাষার ১.১ মিলিয়নেরও বেশি মুদ্রিত এবং ডিজিটাল বই। ৬ মিলিয়নের বেশি গবেষণামূলক প্রবন্ধ। প্রায় ৭৩ হাজার মিউজিক স্কোর। ৭৫ হাজার ভিডিও। ১৩ হাজার নিবন্ধ। এ ছাড়াও আর্কাইভ করা আছে ৩২৫ বছরের বেশি সময়ের পাঁচ হাজারেরও বেশি ঐতিহাসিক প্রিন্ট এবং ডিজিটাল জার্নাল। সারা বিশ্বের প্রায় ৩৫ হাজার মুদ্রণ এবং ডিজিটাল সংবাদপত্রের সংগ্রহ রয়েছে এই বই দালানে। সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত এ গ্রন্থাগারে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়েছে। রয়েছে স্বয়ংক্রিয় একটি স্টোরেজ এবং ইলেকট্রনিক বই পুনরুদ্ধার ব্যবস্থা। এ ছাড়াও রয়েছে বই ডিজিটাইজেশন ল্যাব। সবচেয়ে বড় আকর্ষণ হলো লাইব্রেরিবিষয়ক দর্শনার্থীদের সবরকম প্রশ্নের উত্তর দেবে রোবট। লাইব্রেরি নিয়ে উচ্ছ্বাস প্রকাশে এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী জানান, ডিএইচ ওয়ান প্রজেক্টির ভেতরে নয়টি মূল লাইব্রেরি রয়েছে। বিরল এই গ্রন্থাগারটিকে ‘জ্ঞানের বাতিঘর’ বলে অভিহিত করে দুবাইয়ের প্রধানমন্ত্রী বলেন, ‘আজ আমরা আমাদের নতুন প্রজন্মের জন্য এমন উদ্যোগ বাস্তবায়ন করেছি যার মাধ্যমে সবার মাঝে জ্ঞান ছড়িয়ে দিতে সাহায্য করবে। লাইব্রেরিটি গবেষক ও বিজ্ঞানীদের গবেষণায় সহায়ক হবে। আমাদের লক্ষ্য মানুষের মনকে আলোকিত করা।’ লাইব্রেরি ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহম্মাদ আল মুর বলেন, মোহাম্মদ বিন রশিদ লাইব্রেরি এই অঞ্চল এবং সারা বিশ্বের অন্যতম অনন্য পাবলিক লাইব্রেরি। গ্রান্থাগারটি সংযুক্ত আরব আমিরাত এবং আরব বিশ্বের ইতিহাস এবং সংস্কৃতি প্রদর্শন করে, সংযুক্ত আরব আমিরাতের জ্ঞান-ভিত্তিক অর্থনীতিতে একটি নতুন মাত্রা যোগ করবে। বদলে দেবে ২১ শতকের গ্রন্থাগারের ধারণা।’

Related Posts

সাহিত্য

সাহিত্য একাডেমির বছরের শেষ সাহিত্য আসরে ছিল নানা আয়োজন

January 1, 2024
65
নিউ ইয়র্ক

কবি শহীদ কাদরী স্মরণে ‘একটি কবিতা সন্ধ্যা’ অনুষ্ঠিত হলো

September 14, 2023
33
No Result
View All Result

Recent Posts

  • বাংলাদেশে নির্বাচনে অশান্তির আশঙ্কা ! মার্কিন নাগরিকদের সতর্ক করল ট্রাম্প প্রশাসন
  • জাতি একটি মেটিক্যুলাস নির্বাচনের অপেক্ষায়!
  • শনি ও রোববার  নিউইয়র্কে  ধেয়ে আসছে ভয়ংকর ‘বম্ব সাইক্লোন’
  • চরমে বাংলাদেশে হিন্দু নির্যাতন, নির্বাচনে ৮০ জন সংখ্যালঘু প্রার্থী
  • নিউইয়র্কে বাঙালি চাঁদাদাতাদের মুরগীসহ বিচিত্র সব নাম

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version