Tuesday, April 7, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home আন্তর্জাতিক

বঙ্গবন্ধুর নামে পুরস্কার প্রবর্তনের সিদ্ধান্ত ইউনেস্কোর

December 14, 2020
in আন্তর্জাতিক
Reading Time: 1 min read
0
0
0
SHARES
48
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম : জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো)  বাংলাদেশের প্রস্তাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি পুরস্কার চালু করেছে । গত ১১ ডিসেম্বর শেষ হওয়া ইউনেস্কো নির্বাহী পরিষদের শরৎকালীন ২১০তম অধিবেশনে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এই প্রথম জাতিসংঘের কোন অঙ্গসংস্থা বঙ্গবন্ধুর নামে একটি আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করল।

সম্প্রতি ইউনেস্কোর ২১০তম নির্বাহী বোর্ড সভা অনুষ্ঠিত হয়। ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত এই সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আন্তর্জাতিক একটি পুরস্কার প্রবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থনীতিতে যুবকদের অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হবে।

১৩ ডিসেম্বর মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে ’ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দি ফিল্ড অফ ক্রিয়েটিভ ইকোনমি’ শীর্ষক ওই পুরস্কারের বিভিন্ন দিক তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।

তিনি জানান, ইউনেস্কো শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি প্রভৃতিসহ স্বীয় অধিক্ষেত্রে বিভিন্ন অঙ্গনে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সদস্য রাষ্ট্রগুলোর আর্থিক সহযোগিতায় আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করে থাকে।

মন্ত্রী বলেন, ইউনেস্কো অধিক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতিমান ব্যক্তি তথা প্রতিষ্ঠানের নামে ২৩টি ইউনেস্কো আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তিত রয়েছে। এই প্রথম বাংলাদেশ তথা বাংলাদেশের কোন প্রথিতযশা সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তির নামে ইউনেস্কো একটি আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করল।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউনেস্কোর মতো জাতিসংঘের একটি অঙ্গসংস্থা প্রবর্তিত এ পুরস্কার বঙ্গবন্ধুর জীবনাদর্শ বিশ্বময় ছড়িয়ে দেয়ার সুযোগ তৈরি করবে, বিশ্বময় সংস্কৃতি কর্মীদের সৃজনশীল অর্থনীতির বিকাশে অনুপ্রেরণা জোগাবে। বাংলাদেশ ও বঙ্গবন্ধু যে এক ও অভিন্ন তা পুরস্কারের শিরোনামে প্রস্ফুটিত হয়েছে। এ পুরস্কার বাংলাদেশের ব্র্যান্ডিং ও ইমেজ বিল্ডিং এ বিশেষ ভূমিকা রাখবে বলে আমরা মনে করি।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, প্রতি দুই বছর অন্তর এ পুরস্কার প্রদান করা হবে, যার অর্থমান ৫০ হাজার মার্কিন ডলার। এ পুরস্কারটি প্রথমবারের মতো আগামী ২০২১ সালের নভেম্বরে অনুষ্ঠিতব্য ইউনেস্কোর ৪১তম সাধারণ সভা চলাকালে প্রদান করা হবে।

ইউনেস্কোর নিয়মানুসারে প্রথম দফায় ছয় বছর তিনবার এই পুরস্কার দেয়া হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী মোমেন। এরপর আলোচনার ভিত্তিতে নবায়ন করা হতে পারে। ২০১৯ সালের অগাস্টে ইউনেস্কো মহাপরিচালক বরাবর পুরস্কার প্রবর্তনের প্রস্তাব পাঠানো হয়েছিল বলে জানান তিনি।

 

Related Posts

আন্তর্জাতিক

ভূমধ্যসাগরে নৌকাডুবি: বাংলাদেশিসহ ৩২ জন উদ্ধার, ৭০ নিখোঁজ

April 6, 2026
2
আন্তর্জাতিক

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি

March 31, 2026
6
No Result
View All Result

Recent Posts

  • আপনি সুস্থ কিনা শরীরের কোন ইঙ্গিত দেখে বুঝবেন?
  • রিজার্ভ চুরির মামলা: নিউইয়র্কের আদালতে ১০ এপ্রিল মনসুর জবানবন্দি দেবেন
  • ভূমধ্যসাগরে নৌকাডুবি: বাংলাদেশিসহ ৩২ জন উদ্ধার, ৭০ নিখোঁজ
  • যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়  কর্মস্থলে বাংলাদেশি নারীকে হাতুড়িপেটা করে হত্যা, অভিযুক্ত গ্রেফতার
  • বিহারে মন্দিরের মধ্যে পদপিষ্ট হয়ে মৃত্যু আট মহিলার! আহত বেশ কয়েকজন

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version