সন্ধান২৪.কম : আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হানা। একটি বেসরকারি মিশনারি স্কুলে হামলা চালানো হয়েছে। তিনজন শিশু ও দুজন প্রাপ্ত বয়স্কের মৃত্যু হয়েছে এই ঘটনায়।

সোমবার সকালে ন্যাশভিলের এক বেসরকারি স্কুলে ঘটনাটি ঘটেছে।
পুলিশ বিভাগ সূত্রে খবর, সোমবার সেখানকার কোভিন্যান্ট স্কুলে আচমকা একটি বন্দুকবাজ ঢুকে এলোপাথাড়ি গুলি চালান। পুলিশ টুইটারে জানিয়েছে, ওই বন্দুকবাজেরও মৃত্যু হয়েছে। ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারের মুখপাত্র জন হাউজার জানিয়েছেন, তিনজন শিশুর গুলি লেগেছিল। তাদের আনা হয়েছিল।কিন্তু তাদের মৃত্যু হয়েছিল। আরও দুজন প্রাপ্ত বয়স্ককেও আনা হয়েছিল। তাদেরও মৃত্যু হয়েছেগুলিতে আহত তিন শিশুকে স্কুল কর্তৃপক্ষ মোনরো কারেল শিশু হাসপাতালে নিয়ে গেলে তাদের চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ন্যাশভিলের দমকল দফতর সমাজমাধ্যমে টুইট মারফৎ জানান, গুলিতে জখম আরও অনেকে সেই হাসপাতালে চিকিৎসাধীন। স্কুল কর্তৃপক্ষ নিহত ছাত্রের অভিভাবকদের একটি চার্চে জড়ো হওয়ার কথা জানিয়েছেন।
২০০১ সালে ন্যাশভিলের কভেন্যান্ট প্রেসবিটারিয়ান চার্চের অধীনে তৈরি হয় ‘দ্য কভেনেন্ট’ স্কুল। স্কুলের ওয়েবসাইট অনুযায়ী এই স্কুলে এখন প্রায় ২০০ জন পড়ুয়া রয়েছে। এই স্কুলে ষষ্ঠ শ্রেণি অব্দি পড়ুয়াদের পঠনপাঠনের ব্যবস্থা রয়েছে।